সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর :পার্থ টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে গেল ভারত। প্রথম দিনের মত দ্বিতীয় দিনের শুরুতেই বিধ্বংসী হয়ে উঠলেন ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরা। তাঁর প্রথম বলেই তুলে নিলেন আলেক্স কারে-কে। ইনিংসের পঞ্চম শিকার ছিলেন কারে। বুমরা-র পাঁচ উইকেট পাওয়ার পাশাপাশি হর্ষিত রানা সাত তাড়াতাড়ি আউট করলেন নাথান লিওনকে। অতঃপর দশম উইকেটে স্টার্ক দুর্দান্ত লড়াই করলেন হ্যাজেলউডকে নিয়ে। শেষ পর্যন্ত আইপিএল টিমমেট স্টার্ককে আউট করে স্বস্তি দিলেন রানা। স্টার্ক করেন ২৬ রান যা অজিদের হয়ে সর্বোচ্চ।
৩৩ ওভার ২ বল খেলে ৯ উইকেট পড়ে যাওয়ার পরে দাঁতে দাঁত চেপে লড়ে গেলেন স্টার্ক ও হ্যাজেলউড। ১১০ বল খেলে মূল্যবান ২৫ রান তুলে বিজিটি ট্রফির প্রথম টেস্টকে আরও আকর্ষণীয় জায়গায় নিয়ে গেলেন শেষ অজি জুটি। তবুও ভারতকে ভালো জায়গায় রাখলেন ভারতীয় পেসাররা।পার্থ টেস্টের প্রথম ইনিংসে বুমরা ও পেসাররা ভারতকে ৪৬ রানে এগিয়ে দিলেন। বুমরা ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বোলিং বিভাগে। এখন দেখার পার্থ টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা কতটা নিজেদের মেলে ধরতে পারেন ।।
বুমরা-র পাঁচ উইকেট #বুমরা-র পাঁচ উইকেট
আরও পড়ুন ব্ল্যাকমেল করে বারবার গণধর্ষণ : অভিযুক্তদের হয়ে লড়তে সাফ না করে দিলেন আইনজীবীরা


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?