Home » Zeeshan Siddique: দল বদলে লাভ হল না! বান্দ্রা পূর্বে হার জিশানের

Zeeshan Siddique: দল বদলে লাভ হল না! বান্দ্রা পূর্বে হার জিশানের

সময় কলকাতা ডেস্ক, ২৪ নভেম্বরঃ বাবার মৃত্যুর কারণে পাওয়া সহানুভূতি কাজে এল না! মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বান্দ্রা পূর্ব আসনে হেরে গেলেন জিশান সিদ্দিকি। ১২ অক্টোবর বান্দ্রায় বিধায়ক পুত্রের দপ্তরের সামনেই দুষ্কৃতীর গুলিতে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। দেড় মাস পরের নির্বাচনে সেই আবেগ প্রভাব ফেলল না। । অন্যদিকে ওই কেন্দ্রে বোনপো বরুণ সরদেশাইয়ের জয়ে সম্মানের লড়াই জিতলেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুনঃ Virat Kohli: বিরাটের সাফল্যের রসায়ন: অনুই কি অনুপ্রেরণা?
কংগ্রেসের হাত ধরে জিশানের রাজনৈতিক জীবনের শুরু। কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েই ২০১৯-এ বিধায়ক হয়েছিলেন তিনি। তবে ২০১৯ থেকে ২০২৪। শেষ পাঁচ বছরে বদলেছে অনেক কিছু। এরই মধ্যে ‘ঘর’ছাড়া হয়েছেন খোদ শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে। বান্দ্রা পূর্ব কেন্দ্রেই যে উদ্ধবের বাড়ি। এবার এই আসনে বোনপো বরুণ সরদেশাইকে এই কেন্দ্রে দাঁড় করান উদ্ধব। অন্যদিকে বাবার হত্যাকাণ্ডের পর কংগ্রেস ছেড়ে অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপিতে যোগ দেন জিশান। তবে দল বদলে লাভ হল কিছুই। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডও কোনও প্রভাব ফেলল না নির্বাচনের ফলে। বরং বোনপোর জয়ে সম্মানের লড়াই জিতলেন উদ্ধবই।

আরও পড়ুনঃ দাদাগিরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! অভিযোগকারী পঞ্চায়েতের তৃণমূল সদস্য

যদিও মহারাষ্ট্রে নির্বাচনে জয়জয়কার হয়েছে বিজেপির। বিরাট জয়ের পথে শাসক জোট। ২৮৮ আসনের বিধানসভায় তারা ২৩৩টি পেতে চলেছে। বিরোধী ‘মহা বিকাশ আঘাড়ি’ জোট মাত্র ৫০টি আসনে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিজেপি একাই ১২৫-এর বেশি আসন পেতে চলেছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবিস। এখন প্রশ্ন উঠছে, এককালে মহারাষ্ট্রের ‘যুবরাজ’ বাল ঠাকরেপুত্র উদ্ধব রাজনৈতিক ভবিষ্যত নিয়ে।

About Post Author