সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর: হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয় পেল শাসক দল। প্রায়ত তৃণমূল নেতা হাজি নুরুলের থেকেও অধিক ভোটের লিড নিয়ে হাড়োয়া বিধানসভা আসন তৃণমূলের দখলে রাখলেন রবিউল ইসলাম। তাঁর জয়ের মার্জিন ১ লাখ ৩১ হাজারেরও বেশি।

আরও পড়ুন: দাদাগিরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! অভিযোগকারী পঞ্চায়েতের তৃণমূল সদস্য
গণনার মোট চার রাউন্ড শেষে, তৃণমূলের রবিউল ইসলামের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৭ হাজার ৭২। ওদিকে বাম সমর্থিত আই এস এফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি পেয়েছেন ২৫ হাজার ৬৮৪ ভোট। ১৩ হাজার ৫৭০ ভোট পেয়েছেন বিজেপির বিমল দাস। আর কংগ্রেসের ঝুলিতে মাত্র ৩ হাজার ৭৬৫ ভোট। মোট ১ লাখ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। যা এককথায় রেকর্ড! ২০২১ বিধাসভা নির্বাচনে হাড়োয়া কেন্দ্রে জয়ী হয়েছিলেন রবিউলের বাবা হাজি নুরুল ইসলাম। তিনি ৮০ হাজার ৯৭৮ ভোটে পিছনে ফেলে দিয়েছিলেন বিরোধীকে। যা সেই সময় রেকর্ড জয় ছিল। তবে আজ বাবাকে হারিয়ে নতুন নজির ছেলে রবিউলের।
আরও পড়ুন: দ্বিতীয় দিনে বদলে গেল ভারতীয় ব্যাটিংয়ের চালচিত্র, অজি বোলারদের পরীক্ষা নিচ্ছেন যশস্বী
উল্লেখ্য, হাজি নুরুল ইসলাম ২০২৪ লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়ান ও ভোটে জিতে সাংসদ হন। ফলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। যারফলেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে শূন্যস্থান তৈরি হয়। তার কারণেই এই আসনে উপনির্বাচন হয়েছে। ওদিকে হৃদরোগে হাজির অকাল প্রয়াণে শুন্য বসিরহাটের লোকসভা আসনটিও। কার্যত ওই আসনেও হবে লোকসভা উপনির্বাচন। যদিও তার কোনও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের