Home » Bodybuilding: ভারতীয় উপমহাদেশে সৌরভ ছড়াচ্ছে বারাসতের গৌরব!

Bodybuilding: ভারতীয় উপমহাদেশে সৌরভ ছড়াচ্ছে বারাসতের গৌরব!

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, আবুল কায়ুম গাজী, দীপ সেন, ২৬ নভেম্বর: শ্রীলঙ্কা ও সৌদি আরবকে পিছনে ফেলে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের গৌরব মুখার্জী। বিশ্বের না না প্রান্ত থেকে আসা ৭২৫ জন প্রতিযোগীকে বডি বিল্ডিং (সিনিয়র) বিভাগ ৬৫ কেজিতে হারিয়ে বিশ্বসেরার খেতাব ছিনিয়ে আনলেন বারাসাতের বডিবিল্ডার।

আরও পড়ুন: IPL Auction 2025: ভারতের মাটিতে ইতিহাস গড়ার পরেও দল পেলেন না ফিলিপসরা! দ্বিতীয় দিনে সবচেয়ে দামি ভুবনেস্বর

ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডিবিল্ডিং ফিটনেস ফেডারেশন বা ইউআইবিএফএফ আয়োজিত ‘মিস্টার ওয়ার্ল্ড’ বডিবিল্ডিং প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নিয়েছিলেন গৌরব। বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের বারোটি দেশের তাবড় তাবড় বডিবিল্ডারদের অবলীলায় হারিয়ে আপ্লুত সোনা জয়ী গৌরব। কেমন লাগছে বিশ্ব স্তরের এই প্রতিযোগিতায় জিতে? এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, “অবশ্যই ভালো লাগছে। এই সাফল্যের জন্য ধন্যবাদ জনাব আমার প্রশিক্ষক কৃষানু দে কে। পাশাপশি আমার জিমের সমস্ত সতীর্থ, যাঁরা প্রতিনিয়ত মানসিকভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে, তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ। এই জয়ের পিছনে অন্যতম অবদান আমার পরিবারের। এনাদের সমর্থন না পেলে হয়তো এতদূর যেতেই পারতাম না। ২২ টি দেশ থেকে আসা এইরকম দক্ষ ছেলেদের হারিয়েছি, এই জয় ভবিষ্যতে আরও ভাল কিছু করার জন্য আমায় মনবল জোগাবে।”

আরও পড়ুন: Border-Gavaskar Trophy: অজিদের মনে জাঁকিয়ে বসছে ৫-০ হওয়ার ভয়?

কীভাবে বলিবিল্ডিংয়ে আসা? প্রশ্নটি করতেই নিজের দীর্ঘ যাত্রার কথা জানালেন গৌরব। তাঁর কথায়, “আর পাঁচটা ছেলের মতোই প্রথমে জিমে গিয়েছিলাম। একটু সুঠাম চেহারা বানানোর আশায়। তারপর আমাদের বেশকিছু সিনিয়র যাঁরা বেঙ্গল বা জেলা স্তরে বডিবিল্ডিং খেলেছে তাঁদের সঙ্গে থাকতে থাকতে আমিও শুরু করলাম। সেই সময় জানতামও না বডি বিল্ডিং একটা এত বড় পেশা। প্রথম দিকে আমার ভাল কোনও কোচ ছিল না। তারপর আগামী দিনে ধীরে ধীরে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিলাম। তারপর যথাক্রমে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিনবার ‘মিস্টার ইন্ডিয়া’ হলাম। সোনার পদক পেলাম। এরপরে ২০২২ সালে একবার ‘মিস্টার ইউনিভার্স’ও হয়েছি, সেখানেও সোনা এনেছি। এটা আমার দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানেও সোনা ধরে রাখতে পারে খুব ভাল লাগছে।” বাংলা ছোট একটি শহর বারাসাত থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়, গৌরবের এই সাফল্যে উচ্ছসিত তাঁর পরিবার-সহ এলাকাবাসী।

About Post Author