স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ নভেম্বরঃ কেউ ব্যাট ধরতে চাইছেন না। অজি ব্যাটারদের ব্যর্থতার দিনে কোনও প্রাক্তন ক্রিকেট তারকা এখন ভগ্নমনোরথ অজিদের হয়ে ব্যাট ধরতে চাইছেন না। পার্থ টেস্টে অজি টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা বুঝিয়ে দিয়েছে ভারতীয় বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ব্যাট ধরতে সমস্যা হচ্ছে তাঁদের। ২৯৫ রানের হার রাতারাতি বদলে দিয়েছে সব কিছুই। এখন অ্যাসিড টেস্ট অ্যাডিলেড ।

চুপ করে গিয়েছেন অনেকেই। রিকি পন্টিং বা মাইকেল ভন সহ অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশের যে তাবড় তাবড় বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের কী হবে তা নিয়ে আশঙ্কা করেছিলেন তাঁরা এখন নিশ্চুপ। অজি অধিনায়ক প্যাট কামিন্স পার্থের পেস ও বাউন্সি পিচ নিয়ে ভারতীয়দের সতর্ক করেছিলেন, তাকেই এখন কৈফিয়ত দিতে হচ্ছে যে,ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে নেই অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে সিরিজ হারা ভারতীয়দের নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে যেভাবে কাটাছেঁড়া চলছিল, তা এখন জড়িয়ে ধরেছে অজিদের। একথাও বলা হচ্ছে, অ্যাডিলেড এখন অ্যাসিড টেস্ট। পার্থের মতো বিপর্যয় হলে – অজিদের ৫-০ ব্যবধানে না হারিয়ে দেয় ভারত? আশঙ্কার ঘেরাটোপে সমালোচনায় জর্জরিত অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আরও পড়ুনঃ Indian Premier League 2025: তেরো বছরেই আইপিএলে কোটিপতি, কে এই বৈভব সূর্যবংশী?
উল্টো দিক থেকে, ভারতীয়রা যেন মনোবল আর শক্তির সমার্থক। প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে ভারতীয়দের, অন্যদিকে লাবুশানের মত ব্যাটারের কড়া সমালোচনা চলছে। সাইমন কাটিচ এর মত বিশেষজ্ঞ লিখেছেন, কি হয়েছে তোমার মেট? এই লাবুসানের উদ্ধৃতি ছিল চেতেশ্বর পূজারার মত তিনি ব্যাট করতে চান। ৫২ বল খেলে ২ রান করা তিন নম্বরে ব্যাট হাতে নামা অজি তারকাকে সমালোচনা করে বলা হয়েছে, পূজারার সঙ্গে ফারাক এটাই যে পুজারা রানটাও করত। স্মিথের পরিস্থিতিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক ব্যর্থ ইনিংস খেলা বিরাট কোহলির মত। অস্ট্রেলিয়ার কঠিন সময়ে মানুষ ভুলেই গিয়েছে, বিরাট কোহলির চেয়েও টেস্টে বেশি শতরান রয়েছে স্মিথের। পাঠ টেস্টে ২ ইনিংসে তাঁর সংগ্রহ ০, ১৭। সবচেয়ে আশ্চর্য নজির পার্থের প্রথম ইনিংসে – অস্ট্রেলিয়া দশম উইকেটে যত গুলি বল খেলে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ছজন ব্যাটসম্যান মিলে তার চেয়ে মাত্র পাঁচটি বল বেশি খেলেছিলেন। স্টার্ক- হ্যাজেলউড জুড়ি খেলেছিলেন ১১২টি বল আর অস্ট্রেলিয়ার প্রথম ছয় জন ব্যাটার খেলেছিলেন ১১৭ টি বল। দ্বিতীয় ইনিংসে একমাত্র ট্রাভিস হেড ছাড়া প্রত্যেকে খাবি খেয়েছেন বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে। খুব খারাপ সময় যাচ্ছে অজিদের। অ্যাডিলেড এখন অজিদের অ্যাসিড টেস্ট। আশঙ্কা ৫-০ না হয়ে যায়!


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া