দীপ সেন,সময় কলকাতা, ১৩ ডিসেম্বর : দুষ্কৃতীর হামলায় প্রাণসংশয় পুলিশের ।
বয়স ৫৮, অর্থাৎ আর দুবছর পরেই চাকরি থেকে অবসর নেবেন। দায়িত্বশীল এবং জনপ্রিয় পুলিশ অফিসার হিসেবেই পরিচিতি রয়েছে পুলিশ জেলা জুড়ে । সুখ্যাতি থাকলে কি হবে, পুলিশের কাজে যে ঝুঁকি তা নিয়ে কাজ করেছেন। সারাজীবন দায়িত্ব সুচারু ভাবে পালন করে আসা বারাসাত থাকার পুলিশ অফিসার দুধকুমার হালদারকে বহুবার প্রাণ হাতে করে কাজ করতে হয়েছে । তবে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তাঁর হয় নি যা হল বারাসাত শহরের বুকে একটি আপাত শান্ত পাড়ায় । চাকরি জীবনের শেষ প্রান্তে এসে দুষ্কৃতীদমন করতে গিয়ে তিনি প্রাণ খোয়াতে বসেছিলেন শুক্রবার ভোরে। বাবা -মার ওপরে অত্যাচার করা যুবককে কাবু করতে গিয়ে বিপাকে তিনি।বুকে মাথায় চোট আর গভীর ক্ষত নিয়ে চিকিৎসাধীন তিনি।

শুক্রবার ভোরে বারাসাত থানার নপাড়া এলাকার আমতলা থেকে এক মহিলার ফোন আসে থানায়। ফোনে বলা হয়, এক যুবক বাবা -মাকে অত্যাচার করত। তার অত্যাচার এখন চরম পর্যায়ে পৌঁছেছে।বৃহস্পতিবার রাত থেকে সে ধারালো অস্ত্র নিয়ে রীতিমত প্রকাশ্যে লম্ফঝম্প করে চলেছে। মহিলার আশঙ্কা ও ভীতি ছিল, যে কেউ খুন হয়ে যেতে পারে উন্মত্ত যুবকের হাতে। খবর পেয়েই এলাকায় শান্তি ফেরাতে পুলিশের ছোট বাহিনী নিয়ে পৌঁছে যান দুধকুমার হালদার।
দুষ্কৃতীকে এককথা দুকথায় শান্ত করতে বোঝাতে চেয়েছিলেন পুলিশ অফিসার। হিতে বিপরীত হয়। আচমকাই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে দুধকুমার হালদারের উপরে।ধারালো অস্ত্র নিয়ে উন্মাদপ্রায় যুবক এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে। শরীরের সর্বত্র কোপ মারা হয়।অন্য পুলিশরা মাথায়, হাতে গভীর ক্ষতচিহ্ন হওয়া দুধকুমার হালদারকে সরিয়ে নিয়ে যায়। অবস্থা আশঙ্কজনক মনে হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দীপায়ন সরকারকে , খুনের চেষ্টা এবং কর্তব্যরত সরকারি আধিকারিককে হামলা সহ একাধিক অভিযোগে তাকে বারাসাত আদালতে তোলা হয়।।
দুষ্কৃতীর হামলায় প্রাণসংশয় পুলিশের #দুষ্কৃতীর হামলায় প্রাণসংশয় পুলিশের
আরও পড়ুন মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক