দীপ সেন, সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর : কন্যাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন ! নিউটাউনের বাসিন্দা টুনটুনি সর্দার। স্ত্রীর মৃত্যুর পরে দুটি কন্যাসন্তানের দায়িত্ব এসে পড়েছিল তার উপরে। অথচ বাবার দায়িত্ব পালন না করে একটানা অপরাধ করে চলেছিল সে। ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পরে তার বড় মেয়েকে একটানা ধর্ষণ করেছে পাষন্ড টুনটুনি । টুনটুনির বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার ৩৮ মাসের মাথায় তাকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ।
“বাবা” শব্দের অযোগ্য, মানুষ বলেও তাকে সম্ভবত গণ্য করা যায় না।অবশেষে কামলোলুপ ধর্ষক বাবার শাস্তি মিলল। মেয়েকে বারংবার ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল অমানুষ পিতাকে । বর্বর ও পাশবিক কাজের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা হল বুধবার । যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বারাসাত আদালতে কন্যাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা।
আরও পড়ুন SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার
জানা গিয়েছে, স্ত্রীর মৃত্যুর পর থেকেই দীর্ঘদিন ধরে বাবা সাড়ে তেরো বছরের মা মরা বড় মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতে থাকে। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে একদিন পাশের একটি ক্লাবের কয়েকজন লোককে জানায়। মেয়েটি ও স্থানীয় লোকজন নিউটাউন থানায় অভিযোগ জানায়। অভিযোগ দায়ের হওয়ার পরে তিন বছর শুনানি চলে।সেই ঘটনায় মঙ্গলবার গুণধর বাবাকে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত। বুধবার সাজা ঘোষণা করা হয় ।।
কন্যাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন #কন্যাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন


More Stories
অশোকনগরে আক্রান্ত আইএসএফ নেতা তাপস ব্যানার্জী
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ, অবশেষে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী ও তার স্বামী