সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : বাঁচার উপায় নেই ইংল্যান্ডের। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা হলেও হ্যামিল্টনের তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের পরাজয় যেন সময়ের অপেক্ষা মাত্র। তৃতীয় দিনের শেষে ধুঁকছে ইংল্যান্ড। দিনের শেষে তাদের সংগ্রহ ২উইকেটে ১৮ রান । জিততে হলে চাই আরও ৬৪০ রান। দ্বিতীয় ইনিংসে শতরান পেলেন কেন উইলিয়ামসন। ১৫৬ রানের একটি অসামান্য ইনিংস উপহার দিলেন তিনি। আক্রমাত্মক মেজাজে দেখা গেল কেন উইলিয়ামসনকে। পাশাপাশি, ছোট ক্যামিও খেললেও আরেকটি ঝোড়ো ইনিংস খেললেন মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে অর্ধশতরানের পরে দ্বিতীয় ইনিংসে ৩৮ বলে ৪৯ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক পুঁতে দেন তিনি। ৬৫৮ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট তুলে নেন হেনরি ও সাউদি। স্বাভাবিকভাবেই ২-০ ফলে সিরিজ জিতে নেওয়ার পরেও ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় টেস্টে সম্মানরক্ষা করতে নিউজিল্যান্ডের বেগ পাওয়ার কথা নয়।
বাঁচার উপায় নেই ইংল্যান্ডের #বাঁচার_উপায়_নেই ইংল্যান্ডের
আরও পড়ুন IND vs AUS BGT: ফের ব্যাটিং বিপর্যয়! ব্যর্থতাই এখন ধারাবাহিকতা কোহলিদের?


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে