স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বরঃ সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। তারপরই পৃথ্বী শ’কে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন দলের অধিনায়ক শ্রেয়স আয়ার । স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সতীর্থকে শিশুর মত আগলে রাখা তাঁর কাজ নয়। ফলে নিজের প্রতিভার প্রতি সুবিচার পৃথ্বীকেই করতে হবে।
ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগিয়ে ক্রিকেটে উত্থান হয়েছিল পৃথ্বী শ’য়ের। হ্যারিস শিল্ডের এলিট ডিভিশনের ম্যাচে এক ইনিংসে ৫৪৬ রান করে প্রথম সকলের নজের পড়েন তিনি। ১৯০১ সাল থেকে সংগঠিত ক্রিকেটে যা ছিল কোনও ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। কমবয়সেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন মুম্বইয়ের ব্যাটার। কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি। বাদ পড়েছেন জাতীয় দল থেকে। বাইশ গজের ব্যর্থতার সঙ্গে মাঠের বাইরে বারবার জড়িয়েছেন বিতর্কে। রঞ্জি ট্রফিতেও মুম্বই তাঁকে দলে রাখে নি। আইপিএলের শেষ মেগানিলামেও তিনি রয়ে গিয়েছেন অবিক্রিত। তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন পৃথ্বী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর দল চ্যাম্পিয়ন হলেও, ব্যাট হাতে রান পাননি তিনি। ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১০ রান।
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy 2024: প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিন, অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে গাব্বা টেস্ট
আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
পৃথ্বীর পারফরম্যান্সে হতাশা প্রকাশ করলেন মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আয়ার । তিনি বলেছেন, “আমি মনে করি, ওর ঈশ্বরপ্রদত্ত প্রতিভা রয়েছে। সত্যি কথা বলতে, খুব কম ক্রিকেটারের মধ্যে তা রয়েছে। কিন্তু পৃথ্বীকে নিজের কাজের প্রতি সৎ হতে হবে। একথা আমি আগেও অনেকবার বলেছি। আর যদি সেটা করতে পারে, তাহলে পৃথ্বী অন্য উচ্চতায় উঠতে পারবে।” পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “কিন্তু ওকে তো আমরা জোর করতে পারি না। ও পেশাদার ক্রিকেটার। অনেক ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যেই। পৃথ্বীকে নিজেই নিজের উন্নতি করতে হবে। আমরা ওকে কোলে করে বহন করতে পারব না”


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার