Home » IND vs AUS BGT: রাহুল-জাডেজার লড়াইকে সার্থক করলেন বুমরাহ-আকাশ দীপ!

IND vs AUS BGT: রাহুল-জাডেজার লড়াইকে সার্থক করলেন বুমরাহ-আকাশ দীপ!

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৭ ডিসেম্বর: বল নয় ব্যাট হাতেও নিশ্চিত হারের মুখ থেকে দলকে কিছুটা খেলায় ফেরালেন জস্প্রীত বুমরাহ ও আকাশ দীপ। রাহুল ও জাদেজার গড়ে যাওয়া ভিতে দাঁড়িয়েই লড়াই করলেন ভারতীয় টেইল এন্ডাররা। অজিদের নেওয়া লিড ২০০ রানের নিচে নামিয়ে, তাঁদের ফলো-অন দেওয়ার আশায় জল ঢেলে দিল বুমরাহরা। শেষ উইকেটে নেমে আকাশ দীপের করা ২৭ রান লড়াইয়ের অক্সিজেন জোগাল ভারতীয় শিবিরে। বুমরাহর সঙ্গে তাঁর করা ৩৯ রানের পার্টনারশিপ অজিদের হাত থেকে দূরে নিয়ে গেল গব্বার টেস্টের মসৃন জয়।

আরও পড়ুন: ধর্মতলায় ধরনার অনুমতি খারিজ করল কমিশনার, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকরা

বৃষ্টির কারণে প্রথম দিনটা প্রায় পুরোটাই নষ্ট হয়েছিল। বরিবারও শেষের দিকে খেলা অনেকটাই বানচাল হয়েছে বরুণ দেবের কৃপায়। তারপর তৃতীয় দিনে ৩৯৪ রানের লিড নিয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। একেরপর এক উইকেটের পতনে পাহাড় পরিমান ওই রান তাড়া করা ভারতের কাছে প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছিল। তবে রাহুলের ৮৫ ও জাদেজার ৭৭ রানের সৌজন্যে অনেকটাই ভাল জায়গায় চলে আসে ভারত। একেরপর পর এক বল সীমানার ওপারে পাঠিয়ে স্কোরবোর্ডে রান জুড়তে থাকেন জাদেজা। ঠিক তখনই অজি অধিনায়কের পাতা ফাঁদে পা দেন বাঁ হাতি অল-রাউন্ডার। প্যাট কামিংসের বুক সমান উচ্চতার ধেয়ে আসা বলে ছয় মারতে গিয়ে বিপাকে পড়েন তিনি। লং লেগে দাঁড়িয়ে থাকা মিচেল মার্সের হাতে ক্যাচ তুলে মাঠ ছাড়তে হয় জাদেজাকে। পিচে আসেন আকাশ দীপ। অস্ট্রেলিয়ায় ফলো-অন থেকে বাঁচতে ভারতের তখন প্রয়োজন ত্রিশের অধিক রান। ঠিক তখনই ভয়-ডরহীন আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করেন বাইশ গজে উপস্থিত দুই ব্যাটার। উভয়ের ব্যাট থেকেই চার, ছয় আসতে শুরু করে। লিড যখন বাকি আর ২০৩ রান, তখন চার মেরে তা ২০০ রানের নিচে আনেন আকাশ দীপ। সাজঘরে উচ্ছসিত বিরাট ও কোচ গম্ভীরের হাঁসি দেখেই বোঝা গেল শেষ উইকেটে এই ৩৯ রান ভারতকে কতটা আশাবাদী করে তুলেছে।

আরও পড়ুন: Pritvi Shaw: ‘শিশুর মত আগলে রাখতে পারব না’ সতীর্থ পৃথ্বীকে নিয়ে বিস্ফোরক শ্রেয়স

ফের বৃষ্টির কারণে থমকে গিয়েছে চতুর্থ দিনের খেলা। এই টেস্টে অজিদের হাতে রয়েছে এখনও গোটা একটা ইনিংস। কার্যত জয় পাওয়া ভারতের পক্ষে প্রায় অসম্ভব। হাতে থাকছে আর মাত্র একটা দিন। তাই আগামীকাল ভাতের শেষ উইকেটের পতন হলে দ্বিতীয় ইনিংসে আজিরা দ্রুত কিছু রান তুলেই ব্যাট করতে ডাকবে ভারতকে, তা নিশ্চিত। এরপর স্টার্কদের লক্ষ্যই থাকবে ভারতকে দ্রুত অল-আউট করা। একই সঙ্গে উইকেটের ঝড় সামলে ভারত বুধবার গোটা দিনটা ব্যাটিং করে নিতে পারলেই ড্র হয়ে যাবে গব্বা টেস্ট। সিরিজে থাকবে সমতা। তবে শেষ কয়েক মাসে ভারতীয় ব্যাটিংয়ের উপর থেকে ভরসা হারিয়েছেন ক্রিকেট বোদ্ধারা। ছন্দে নেই দলের তাবড় তাবড় ব্যাটাররাও। কার্যত টেস্ট অমীমাংসিত রাখার পরিকল্পনা ভারত সফল করতে পারবে কি না? চোখ থাকবে সেদিকে। 

About Post Author