Home » ইটবোঝাই ঘাতক লরি প্রাণ কেড়ে নিল গৃহবধূর

ইটবোঝাই ঘাতক লরি প্রাণ কেড়ে নিল গৃহবধূর

হাসানুজ্জামান,সময় কলকাতা , ১৯ ডিসেম্বর :  রাস্তায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কীভাবে ইটবোঝাই লরির ধাক্কায় পড়ে গিয়ে চাকায় মাথা থেঁতলে গেল মধ্যবয়সী সাইকেলচালক মহিলার।মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের তুহিনা খাতুনের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সাতক্ষীরা পেয়ারাতলা এলাকায় ইটবোঝাই লরির ক্রমবর্ধমান দাপটে গেল আরেকটি প্রাণ। ঘাতক লরি আটক তাতেও আশ্বাস নেই, নিশ্চয়তা নেই পেয়ারাতলা, শাখচূড়া – বাগুন্ডি-র আমজনতার জীবনের।

দুর্ঘটনার শিকার গৃহবধূ বৃহস্পতিবার  বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে করে শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের উদ্দেশ্যে যাচ্ছিলেন।  পেয়ারা তলার কাছে বেপরোয়া লরি চালকের দোষে ঘটে বিপত্তি,যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর।স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, গাড়ির চালক আদতে পাকাপোক্ত চালকই নয় । গাড়ির খালাসী গাড়ি চালিয়ে যাচ্ছিল ইতভাটার দিকে। তার বেপরোয়া গাড়ি চালনা এই দুর্ঘটনার প্রধান কারণ।

আরও পড়ুন ইতালিতে প্রস্তাবিত যৌন-অপরাধ রোধে কেমিক্যাল ক্যাস্ট্রেশনকে স্বাগত জানালেন প্রীতি জিন্টা, কী এই আইন? আরও কঠোর আইনও জানুন

শাখচূড়া থেকে বাগুন্ডি পর্যন্ত যে রাস্তা সেই রাস্তায় কিছুদিন ধরেই মানুষকে প্রাণ হাতে করে যেতে হয়। এই রাস্তা দিয়ে যাতায়াত করে অসংখ্য ছাত্র-ছাত্রী। রাস্তা বেহাল, গোদের উপর বিষ ফোঁড়ার মত রয়েছে ইটভাটাগামী লরির বেহিসাবী যাতায়াত।প্রায়শই ঘটে দুর্ঘটনা। আরো একটি প্রাণ যাওয়ার পরে এলাকাবাসী ক্ষোভে মুখর। রাস্তার সংস্কার তাঁরা চাইছেন, তাঁরা চাইছেন ইটভাটা গামী লরির ওপরে প্রশাসনের নিয়ন্ত্রণ।।

ঘাতক লরি ,প্রাণ গেল গৃহবধূর

আরও পড়ুন কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে বিপ্লব ঘটিয়েছিলেন যে বাঙালি চিকিৎসক

About Post Author