পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১৯ ডিসেম্বর : ইতালির সিদ্ধান্তকে স্বাগত। যৌন-অপরাধ রোধে কেমিক্যাল ক্যাস্ট্রেশন ভারতে চালু করতে আহ্বান প্রীতি জিন্টার।
ভারতের তারকা চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি জিন্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির যৌন অপরাধীদের যৌন-অপরাধ রোধে কেমিক্যাল ক্যাস্ট্রেশনকে ( রাসায়নিক প্রয়োগ ) বৈধ করার পদক্ষেপের সমর্থন করে যৌন অপরাধ রোধে সরব হলেন । এই পদক্ষেপ বা পন্থাকে “চমৎকার ” বর্ণনা করে একে প্রীতি জিন্টা শুধু স্বাগতই জানান নি , ভারত সরকারকে দেশে যৌন অপরাধ মোকাবেলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
কী এই কেমিক্যাল ক্যাস্ট্রেশন ?
রাসায়নিক প্রয়োগ বা কেমিক্যাল ক্যাস্ট্রেশন পদ্ধতিতে এমন ওষুধ দেওয়া থাকে যা লিবিডো কমায় এবং যৌন ইচ্ছাকে বাধা দেয়।ইতালীয় সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে এই পদক্ষেপটি যৌন অপরাধের ক্ষেত্রে একটি কার্যকর প্রতিবন্ধক হিসেবেই দেখা দেবে। উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ পেরু নাবালিকা ধর্ষণের ক্ষেত্রেও অপরাধীদের বিরুদ্ধে এই আইন এনেছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইতালীয় সরকার যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের কেমিক্যাল বা রাসায়নিক নির্গমন অনুমোদনের একটি প্রস্তাব এনেছে যা ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে । ইতালি গণমাধ্যম জানিয়েছে , আইনপ্রণেতারা নারীদের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও হিংসা দমনে যৌন অপরাধীদের জন্য অ্যান্ড্রোজেন-ব্লকিং ওষুধ ব্যবহারের বিষয়ে আইনের খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, বিশ্বে অন্যত্র কেমিক্যাল ক্যাস্ট্রেশনের চেয়েও জব্বর শাস্তি ইতিমধ্যেই যৌন অপরাধ রুখতে নেওয়া হচ্ছে। লুইসিয়ানা প্রথম রাজ্য যেখানে একটি নতুন আইনের অধীনে যৌন অপরাধের জন্য শাস্তি হিসাবে অস্ত্রোপচারের মাধ্যমে বা সার্জিকাল ক্যাস্ট্রেশন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।এই আইন, বিচারকদের অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কিছু যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের অস্ত্রোপচারের অনুমোদন দিয়েছে।
শাস্তি হিসাবে অস্ত্রোপচার বা সার্জিকাল ক্যাস্ট্রেশনের ব্যবহার, যা একটি স্থায়ী পদ্ধতি যা যৌন হরমোনের উৎপাদন বন্ধ করার জন্য অণ্ডকোষ বা ডিম্বাশয়ের অস্ত্রোপচার অপসারণ যা কিনা যৌন অপরাধ রোধে ভয়ংকরতম শাস্তি বলেই মনে করা হচ্ছে এবং বিশ্বের অন্য কোথাও বিরল। অবশ্য চেক প্রজাতন্ত্র, মাদাগাস্কার এবং নাইজেরিয়ার একেক রাজ্যেও কিছু অংশে এরকম কঠোরতা স্থানীয়ভাবে চালু রয়েছে যাকে Amnesty International এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলির দ্বারা কঠোর সমালোচনা করে এসেছে।
যৌন-অপরাধ রোধে কেমিক্যাল ক্যাস্ট্রেশন


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত