Home » BGT 4th Test: মেলবোর্নে দুরমুশ ভারত! রোহিত-বিরাটের ব্যর্থতা ছাপিয়ে প্রশ্নের মুখে পন্থ

BGT 4th Test: মেলবোর্নে দুরমুশ ভারত! রোহিত-বিরাটের ব্যর্থতা ছাপিয়ে প্রশ্নের মুখে পন্থ

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৩০ ডিসেম্বর: জেতা কঠিন হলেও, ম্যাচ ড্র করা কঠিন ছিল কী? পন্থের মত অভিজ্ঞ ব্যাটরের থেকে ওই রকম দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট আশা করা যায়? যশস্বীর ব্যাটে কি আদেও বল লেগেছিল? সোমবার মেলবোর্ন টেস্ট হারার পর থেকেই এমন অনেক প্ৰশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় সমর্থকদের মনে। সমাজ মাধ্যম জুড়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন অধিয়ায়ক রোহিত শর্মার অধিনায়ত্ব নিয়েও! ওপেন করতে গিয়ে একেরপর এক ইনিংসে ব্যর্থ হওয়ার পরও রোহিত কেন ওপেনিংয়ে সফল রাহুলকে তাঁর জায়গা ছাড়লেন না? আলোচনার কেন্দ্রে এখন এই বিষয়টি। সম্প্রতি ঘরের মাটিতে চুনকাম হয়েছে রোহিতের ভারত। এবার কী তবে দশ বছর পর রোহিতের অধিনায়ত্বেই বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হবে ভারতের। প্রশ্ন জোয়ার ক্রিকেট প্রেমীদের মনে, তবে জবাব অধরা!

আরও পড়ুনঃ ZIM vs AFG TEST: নজিরের ছড়াছড়ি জিম্বাবোয়েতে! দ্বিশতরানের সঙ্গেই ইতিহাস গড়লেন রহমত

চতুর্থ দিনে অস্ট্রেলিয়ায় দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য পেরিয়ে ম্যাচ জেতা যে প্রায় অসম্ভব তা গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভারতীয় সমর্থকদের প্রত্যাশা ছিল গোটা দিন ব্যাট করে ম্যাচ ড্র করতে পারবে ভারত। এরপর যশস্বীকে নিয়ে ব্যাট করতে নামেন রোহিত। যশস্বী তাঁর স্বাভাবিক ছন্দেই দারুন ব্যাট করছেলেন দিনের শুরুতে। তবে ফের তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হলেন অধিনায়ক। ৯ রানেই আরও একবার কামিংসের বলে ভুল শট খেলে আউট হন তিনি। বাইশ গজে আসেন কেএল রাহুল। ওপেনিংয়ে ভাল জমে যাওয়া রাহুল তিনে কার্যকর হয়ে আরও একবার ব্যর্থ। শুন্য রানে তাঁকে সাজঘরে ফিরিয়ে আরও একটা উইকেট তুলে নেন অজি অধিনায়ক। আপামর জনতার ভরসা হয়ে দাঁড়ান বিরাট কোহলি। আজ তাঁর কাছে একটা দায়িত্বশীল ইনিংস আশা করা ভুল হয়নি সমর্থকদের। তবে বিরাট আরও একবার তাঁকে নিয়ে প্রশ্ন তোলার কারণ দিয়ে গেলেন। ফের স্টার্কের অফস্ট্যাম্পের বাইরের বলে কভার ড্রাইভ মারতে গিয়ে বিপাকে পড়লেন। ব্যাটের কানা ছুঁয়ে আবারও বল চলে গেল কিপার আলেক্স কেরির গ্লাপসে। ফেভারিট শটই যেন আজকাল মুদ্রাদোষ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় কিংবদন্তির। শত ভুলের পরেও একটা আশা জাগিয়েছিল পন্থ ও যশস্বীর পার্টনারশিপ। ৩৩ রান থেকে ভারতকে ১২১ রানে নিয়ে গিয়েছিলেন তাঁরা। এরপরই অস্ট্রেলিয়ার পার্টটাইম স্পিনার ট্র্যাভিস হেডের বলে ওয়াইড অফ- লং অনের উপর দিয়ে একটা পুল শট মারতে গিয়ে মিচেল মার্সের হাতে ক্যাচ তুলে মাঠ ছাড়েন তিনি। সেখান থেকেই যেন শুরু হয় ভারতের বিপর্যয়। একেরপর এক টেইল-এন্ডার ও ফিরে যায়। অবশেষে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ জিতে এমসিজি জুড়ে উল্লাশ শুরু করে অস্ট্রেলিয়ায় সমর্থেকরা।

আরও পড়ুনঃ বাঁকুড়ার গোঁসাইডিহিতে বাঘবন্দি! অবশেষে জালে জিনাত, চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী

তবে এ ট্রফি ধরে রাখার সুযোগ এখনও রয়েছে ‘মেন ইন ব্লু’র কাছে। শেষ তথা ম্যাচ সিডনিতে। এই ম্যাচে জয় পেলেও সিরিজ ২-২ ড্র হবে, কার্যত গতবার জিতে থাকার দরুন বর্ডার গাভাস্কার ট্রফি রিটেন করবে ভারত। তবে চাপের মুখে শেষ ম্যাচ জেতা গত চার ম্যাচের তুলনায় দ্বিগুন কঠিন হতে চলেছে। মেলবোর্নে জিতে আত্মবিস্বাসের আগুনে টকবক করে ফুটছে অজিরা। জয়ের স্রোতে ফেরার পর তাঁদের হারানো কতটা কঠিন তা সম্পর্কে অবগত রোহিতরা। তার সঙ্গে গদের উপর বিষফোরা হয়ে সবুজ ছাউনির নীচ থেকে অজিদের হয়ে সুর তুলবে আয়োজন দেশের সমর্থেকরা। এখন প্যাট কামিংসের মত লক্ষ লক্ষ দর্শকদের রোহিত চ্যালেঞ্জ নিয়ে চুপ করাতে পারেন কি না চোখ থাকবে সেদিকে।

About Post Author