সময় কলকাতা ডেস্ক:-বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ। অসুস্থ আরও কয়েকজন প্রসূতি। এই পরিস্থিতিতে শনিবারই মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান ১৩ সদস্যের বিশেষজ্ঞ দল। তাঁরা পুরো বিষয়টা খতিয়ে দেখেন। রবিবার এসএসকেএম-এ একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রসূতি মৃত্যুর পিছনে যে একমাত্র স্যালাইনই রয়েছে, তা মনে করছেন না বিশেষজ্ঞরা। তাঁরা ড্রাগ টেস্টের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। সেই রিপোর্ট এলেই, তাঁরা নিশ্চিত হবে কীভাবে প্রসূতির মৃত্যু, অন্যান্য প্রসূতিদের অসুস্থতা!
আপাতত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রিন করিডর করে তাঁদের কলকাতায় এসএসকেএম হাসপাতালে রেখে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের যাতে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেদিকে নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে ভেন্টিলেশনে রয়েছেন ২ প্রসূতি। একজন রয়েছেন আইসিসিইউতে। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি প্রাথমিক তদন্ত করে অনুমান করছে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ। এই স্যালাইন ব্যবহারের পর থেকেই প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে, ভেঙে যাচ্ছে রক্ত কণিকা। যার জেরে তাঁদের শরীরে অক্সিজেনের পরিমাণও কমেছে। কিডনিতে সংক্রমণ দেখা দেওয়ায় প্রসূতিদেরর ডায়ালিসিসও চলছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাই ওই ৩ প্রসূতিকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিন করিডর করে তাঁদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে বিশেষ শয্যারও ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই স্যালাইন কাণ্ডের রহস্য ভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করানোর কথাও জানা গিয়েছে। খ
তিয়ে দেখা হচ্ছে, প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইঞ্জেকশন ও রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের মধ্যে কোনও যোগ রয়েছে কি না। তাছাড়া মেদিনীপুর মেডিক্যালের ওই স্যালাইনগুলি অনেক দিন ধরে বাক্স বন্দি হয়ে পড়ে থাকায় কোনও রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মজুত সব লিঙ্গার ল্যাকটেটের ব্যাবহারই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে। আরও ৭ ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি