Home » এবছর শুরু হতে চলেছে মানস সরোবর যাত্রা

এবছর শুরু হতে চলেছে মানস সরোবর যাত্রা

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও জঙ্গি হামলার আবহে ভারত-পাকিস্তানের কূটনৈতিক অবস্থা যখন ভগ্নপ্রায়। সেই মুহূর্তে পাকিস্তানের বন্ধু দেশ চীনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে দীর্ঘ পাঁচ বছর পর শুরু হতে চলেছে ভারতীয়দের মানস সরোবর যাত্রা। ২০২০ সালে কোভিড এবং তারপর ভারত-চীন সীমান্তে গালয়ান সংঘর্ষের পর মানস সরোবর যাত্রা বন্ধ ছিল। তবে, এবছর থেকে ভারতীয়রা করতে পারবেন মানস সরোবর যাত্রা।

চীন ভারত কর্তৃপক্ষের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে এবছর জুন থেকে অগস্ট মাস পর্যন্ত মানস সরোবর যাত্রা হবে। ৭৫০ জন তীর্থযাত্রীরা ছোট বড় কতগুলি গ্রুপ মিলিয়ে এই যাত্রায় অংশ নিতে পারবেন। যাত্রায় অংশ নেওয়ার আবেদন পত্র ইতিমধ্যেই ভারত সরকারের বৈদেশিক মন্ত্রকের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। যান্ত্রিক এলগরিদম ব্যবহার করে কারা সুযোগ পাবেন কারা পাবেন না তা ঠিক করা হবে।

মূলত, সিকিম এবং উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে তীর্থযাত্রীরা এই মানস সরোবর যাত্রায় অংশ নেন। মানস সরোবর যাত্রা সংগঠিত করবার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র-মন্ত্রক, বিদেশ-মন্ত্রক এবং দিল্লি, সিকিম ও উত্তরাখণ্ড রাজ্য সরকার একে-ওপরের মধ্যে সহযোগিতা বজায় রেখে চলবে।

 

About Post Author