Home » পহেলগাঁও জঙ্গি হামলার আবহে ‘অ্যাকশন মোডে’ গুজরাট পুলিশ, আটক ৭০০ বাংলাদেশি!

পহেলগাঁও জঙ্গি হামলার আবহে ‘অ্যাকশন মোডে’ গুজরাট পুলিশ, আটক ৭০০ বাংলাদেশি!

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও জঙ্গি হামলার আবহে ‘অ্যাকশন মোডে’ গুজরাট পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৭০০ জনকে। তবে তাঁরা বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢোকার অভিযোগে তাঁদের পাকড়াও করা হয়েছে। আজ শনিবারেও জারি রয়েছে তল্লাশি অভিযান। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, পাকিস্তানিদের চিহ্নিত করে ফের‍ত পাঠান। এরপরই তৎপরতা বেড়েছে একাধিক রাজ্যে। যদিও পশ্চিমবঙ্গ সরকারকে সেভাবে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি শনিবার। বরং গুজরাটে আটক বাংলাদেশিরা জানিয়েছেন তারা পশ্চিম বাংলা দিয়েই এদেশে ঢুকেছিলেন এবং অনেকেই পশ্চিমবাংলা থেকেই জাল আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়েছিলেন টাকা দিয়ে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তারপর থেকে এদেশে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তাদের ধরতেই তৎপর পশ্চিমবাংলা ছাড়া বিভিন্ন রাজ্যের পুলিশ। পদ্মাপাড়েও এখন সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। দাঁত-নখ বের করেছে আনসারুল্লা বাংলা টিম। ভারতকে রক্তাক্ত করার ছক কষছে। আশঙ্কা রয়েছে সাধারণ বাংলাদেশিদের আড়ালে তারাও ঢুকে পড়তে পারে। তাই বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন সতর্ক হলেও বাংলার সরকারের কোন হেলদোল নেই।

জানা গিয়েছে, গতকাল ভোররাতে গুজরাট পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ-এর যৌথ অভিযান শুরু হয় প্রথমে আহমেদাবাদে। প্রথম কয়েক ঘণ্টাতেই একশোর বেশি বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর আরও অনুপ্রবেশকারীর খবর পায় তদন্তকারীরা। জায়গায় জায়গায় ধরপাকড় আরও জোরদার হয়। সব মিলিয়ে আহমেদাবাদ থেকে ৪০০ ও সুরাট সহ গুজরাটের বিভিন্ন জায়গা থেকে ২০০ জন বাংলাদেশিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা সকলেই পশ্চিমবাংলা দিয়ে অবৈধভাবে ঢুকে সাড়ে ভারতে ছড়িয়ে পড়েছে। কিন্তু এদের বেশির ভাগেরই বৈধ কোনও নথিপত্র নেই। তবে কয়েকজনের কাছে জাল আধার কার্ড ও ভোটার কার্ড মিলেছে। এইসব জাল নথি পশ্চিমবঙ্গ থেকে টাকার বিনিময়ে তারা তৈরি করেছে বলে জানিয়েছে। সকলকেই আটক করা হয়েছে। শীঘ্রই সকলকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

About Post Author