Home » পুরীর সমুদ্রে ফেরি দুর্ঘটনা। বড় বিপদ থেকে রক্ষা পেলেন সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

পুরীর সমুদ্রে ফেরি দুর্ঘটনা। বড় বিপদ থেকে রক্ষা পেলেন সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক:- পুরীতে ছুটি কাটাতে গিয়ে ফেরি দুর্ঘটনার কবলে পড়লেন সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পুরীতে ছুটি কাটাতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তার স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায়। পুরীতে এই সময় চলছে ফেস্টিভাল। সেই ফেস্টিভাল মুডে সোমবার সকালেই সমুদ্র স্নানে নেমেছিলেন স্নেহাশিস ও অর্পিতা। স্নানের মাঝেই বোট রাইডিং-এ সমুদ্রে ভ্রমণের পরিকল্পনা করেন দম্পতি। বোট রাইডিং- এ গিয়েই ঘটে-বিপত্ত।

সমুদ্রের ঢেউ-এ উল্টে যায় বোট। প্রবল জলোচ্ছ্বাস টেনে নিয়ে যায় অর্পিতাকে। গায়ে লাইভ জ্যাকেট থাকার কারণে জলে ভেসেছিলেন অর্পিতা। পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রক্ষীরা ও নুলিয়ারা তৎক্ষণাৎ গিয়ে উদ্ধার করে স্নেহাশিস ও অর্পিতাকে। লাইভ জ্যাকেট থাকার কারণে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস ও তার স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায়। এখন তারা দুজনেই সুস্থ।

About Post Author