Home » ফের নির্লজ্জ আচরণ পাকিস্তানের!,আত্মঘাতী হামলায় ভারতকে কাঠগড়ায় তুলল ইসলামাবাদ , মিথ্যা অভিযোগের জবাবে ধুয়ে দিল ভারত

ফের নির্লজ্জ আচরণ পাকিস্তানের!,আত্মঘাতী হামলায় ভারতকে কাঠগড়ায় তুলল ইসলামাবাদ , মিথ্যা অভিযোগের জবাবে ধুয়ে দিল ভারত

সময় কলকাতা ডেস্ক:-ফের নির্লজ্জ আচরণ পাকিস্তানের! পাকিস্তানে আত্মঘাতী হামলায় ভারতকে কাঠগড়ায় তুলল ইসলামাবাদ। মিথ্যা অভিযোগের জবাবে শেহবাজ শরিফ সরকারকে ধুয়ে দিল ভারত।শনিবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে পাকিস্তান। এবার সেই ঘটনার জন্য ভারতকে দায়ী করল ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, এই হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে। যদিও ইসলামাবাদের এই দাবি খণ্ডন করে পাল্টা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। রবিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে ওই বিবৃতিতে লেখেন, ২৮ জুন ওয়াজিরিস্তান জেলায় যে জঙ্গি হামলা হয়েছে, সেই ঘটনায় পাকিস্তান সেনা ভারতকে দায়ী করেছে।

ইসলামাবাদের এই দাবির কড়া নিন্দা জানায় ভারত এবং পাকিস্তানের সেই দাবি প্রত্যাখান করছে ভারত। শনিববার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি বিস্ফোরক ভর্তি গাড়ি সেনা কনভয়ে ধাক্কা মারে। মৃত্যু হয়েছে ১৬ জন জওয়ানের। সাধারণ বাসিন্দা-সহ আহত হয়েছেন ২৯ জন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে নিন্দা করেছেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হুঁশিয়ারি দিয়েছেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার কোনও চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। একইসঙ্গে পাকিস্তান সেনাবাহিনী কোনও প্রমাণ ছাড়াই দাবি করেছে, এই হামলা ভারতের মদতপুষ্ট কোনও গোষ্ঠী চালিয়েছে।

যদিও ইসলামাবাদের এই দাবি খণ্ডন করে পাল্টা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, পাকিস্তানের সেই দাবি প্রত্যাখান করছে ভারত। আসলে, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। সেখানেও চিনা আধিকারিকদের উপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও।

About Post Author