Home » ডানকুনি-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি, ব্যাহত পণ্য পরিষেবা

ডানকুনি-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি, ব্যাহত পণ্য পরিষেবা

সময় কলকাতা ডেস্ক:- শনিবার দুপুরে ডানকুনি-শিয়ালদহ শাখার রামচন্দ্রপুর এলাকায় লাইনচ্যুত মালগাড়ির দুটি বগি। জানা গেছে লাইনটি শুধুমাত্র মালগাড়ি চলাচলের জন্য ব্যবহৃত হয়, কোনও যাত্রীবাহী ট্রেন এই পথে চলাচল করে না। ডানকুনি ও বালি সংযোগস্থলের রামচন্দ্রপুর, রেল পরিবহণের একটি গুরুত্বপূর্ণ করিডর।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ শাখার ডিআরএম-সহ উচ্চপদস্থ রেল আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

ইতিমধ্যেই হাইড্রোলিক মেশিন ব্যবহার করে লাইনচ্যুত বগি দুটিকে লাইনে ফেরানোর কাজ চলছে। দুর্ঘটনার ফলে ওই বিশেষ মালগাড়ি চলাচল লাইনে পরিষেবা দীর্ঘক্ষণ ব্যাহত রয়েছে। ফলে একাধিক মালগাড়ি আটকে পড়ায় পণ্য পরিবহণেও প্রভাব পড়ার আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ।

About Post Author