সময় কলকাতা ডেস্ক:- দিনহাটার উত্তম কুমার বজ্রবাসীর পর এবার মাথাভাঙার বাসিন্দা ৭০ বছর বয়সি নিশিকান্ত দাসের হাতে পৌঁছল এনআরসি-র নোটিস। আর তাতেই প্রবল উদ্বেগে দিন কাটছে এই প্রবীণ নাগরিকের।
নিশিকান্ত দাস জানান, প্রায় ৩০ বছর আগে জীবিকার খোঁজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে। সেখানে তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল পুলিশ। কিন্তু সাথে থাকা পরিচয়পত্র ও নথি দেখানোর পরে ছেড়ে দেওয়া হয়।
তাঁর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি নোটিস পাঠানো হয়, যেখানে লেখা রয়েছে, তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের পর ভারতে বেআইনি ভাবে প্রবেশ করেছেন। তখনই নিজের সমস্ত নথি— জন্ম সনদ, ১৯৬০ সালের জমির দলিল, পুরনো পরিচয়পত্র দেখিয়ে জমা দেন তিনি।
তবুও এখন বলা হচ্ছে, বাবার নাম সহ পুরনো ভোটার তালিকা পেশ করতে হবে। স্থানীয়দের মধ্যে এই ঘটনার পরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের প্রশ্ন, এত বছরের বাসিন্দা, সমস্ত নথি থাকা সত্ত্বেও যদি কাউকে এভাবে ‘বাংলাদেশি’ বলা হয়, তবে কাদের আর নিরাপদ বলা যায়?


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?