সময় কলকাতা ডেস্ক:- সাউথ সিটি আবাসনের প্রবীণ নাগরিকদের সুবিধার্থে বিশেষ “দুয়ারে পৌরকর সংগ্রহ” ক্যাম্প আয়োজন করেছেন কাউন্সিলর মৌসুমী দাস। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে শনিবার দুপুর ১২ টায় টাওয়ার এক-এর কমিউনিটি হলে শুরু হয় এই শিবির। তিন বছর আগে স্বাস্থ্য সাথী কার্ড শিবিরে সাউথ সিটি বাসিন্দারা ব্যাপক সাড়া দেখিয়েছিলেন, একদিনে ৫০০-এর অধিক পরিবার কার্ড করিয়েছিলেন। আর এবার পৌরকর বিভাগ থেকে শীর্ষ আধিকারিকরা হাজির থেকে প্রবীণ নাগরিকদের কর আদায়ে তাৎক্ষণিক পরিষেবা দেবেন।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার, কাউন্সিলর মৌসুমী দাস এবং সাউথ সিটির অন্যান্য বিশিষ্ট আবাসিকরা। প্রয়োজনে কর হিসাব-নিকাশ, রশিদ প্রদান এবং পরামর্শ দিতে ছিলেন একাধিক স্টাফরা।


More Stories
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের