Home » ফেডারেশনের সঙ্গে নয়া সংঘাত, জাতীয় দলের শিবিরে ফুটবলার ছাড়বে না মোলিনা ব্রিগেড

ফেডারেশনের সঙ্গে নয়া সংঘাত, জাতীয় দলের শিবিরে ফুটবলার ছাড়বে না মোলিনা ব্রিগেড

নিজস্ব চিত্র

জাতীয় দলের শিবিরে ফুটবলার ছাড়বে না মোহনবাগান। সোমবার  থেকেই এএফসি চ্যাম্পিয়নস লীগ ২ এর প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান।  ডুরান্ড কাপ হাতছাড়া হলেও তাঁর সামনে এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সবুজ মেরুনের ফোকাস এখন সেই ম্যাচেই। এরইমধ্যে জাতীয় দলের শিবিরের জন্য ফুটবলার না ছাড়ার কঠোর সিদ্ধান্ত নিল সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক।

জাতীয় সিনিয়র দল এবং অনূর্ধ্ব-২৩ দলের জন্য মোহনবাগানের মোট ১১ জন  ফুটবলারকে অবিলম্বে ছাড়ার অনুরোধ জানায় এআইএফএফ। মোহনবাগানের সিনিয়র প্লেয়ারদের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি এবং বিশাল কাইথ।

১৬ সেপ্টেম্বর যুবভারতীতে গ্রুপের প্রখম ম্যাচে আহাল এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচের জন্য দলকে পুরোপুরি ফিট করে তুলতে চান মোলিনা। একইসঙ্গে ফুটবলারদের মধ্যে বোঝাপড়াটাও। জাতীয় শিবিরে ফুটবলার চলে গেলে সেটা কিছুতেই সম্ভব নয়।

ক্লাব ও ফেডারেশনের মধ্যে ফুটবলার ছাড়া নিয়ে সংঘাত দীর্ঘদিনের। এই প্রশ্নটা তাই ছিল, কাফা নেশনস কাপের জন্য সব দল ফুটবলার ছেড়ে কি খালিদকে সহযোগিতা করবে?‌ সেই আশঙ্কাই সত্যি হল। মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ নিজেদের ও কোচ হোসে মোলিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিবিরে কোনও ফুটবলার না ছাড়ার।

ডার্বি হারের পর মোলিনা বলেন, “প্রথমার্ধে আমাদের মাঝমাঠ একেবারেই ভাল খেলতে পারেনি। অনেক সুযোগ নষ্ট করেছি আমরা। গোলের সামনে গিয়েও গোল করতে পারিনি। সেই তুলনায় দ্বিতীয়ার্ধে আমাদের ছেলেরা ছন্দে ফিরতে পেরেছে। চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে ওরা”আগামী ১৬ সেপ্টেম্বর ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামবে তারা। সেই ম্যাচের প্রস্তুতি শুরু হবে তাদের।

About Post Author