বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামছে অস্কার ব্রুজোর দল। সেই ম্যাচের জন্য জাতীয় দলের শিবিরে তিন ফুটবলারকে ছাড়ছে না ইস্টবেঙ্গলও।ডুরান্ডের জন্য ইস্টবেঙ্গল জাতীয় শিবিরে ছাড়ছে না আনোয়ার আলি,নাওরেম মাহেশ সিং ও জিকসন সিংকে।
ফলে এই দুই দলকে চাপ দিতে গেলে সেই ক্লাব জোটে সামিল হয়ে যেতে পারে কলকাতার দুই ক্লাবও। দুই প্রধানের ফুটবলারদের না পাওয়ায় বিকল্প ফুটবলারদের ডাকতে হচ্ছে খালিদ জামিলকে।
লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কের আশা আশাবাদী, বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে পাওয়া যাবে প্যালেস্তাইনের মিডফিল্ডারকে।রশিদ এসে গেলে আরও শক্তিশালী হবে লাল হলুদ ব্রিগেড। বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে ম্যাচে হামিদকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রবিবার জয়ের পর কোচ বলেন, “গতবার ডার্বিতে ভাল খেলতে পারিনি আমরা। এ বার সেই আক্ষেপ মিটল। আমরা ডুরান্ড কাপে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সোমবার থেকে সেমিফাইনালের পরিকল্পনা শুরু করে দেব। গত বার আমাদের দল বারবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। এ বার আর তেমন কিছু হোক, চাইব না”।
এদিকে কলকাতা লিগে উয়াড়ির বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল মহমেডান। এই ম্যাচ হেরে হেরে জয়ের হ্যাটট্রিকের সুযোগ হারালেন মেহরাজউদ্দিনের ছেলেরা। প্রথমার্ধেই উয়াড়িকে এগিয়ে দেন সাকির আলি। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় মহমেডান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় উয়াড়ি। গোলদাতা রাকেশ কাপুরিয়া। তবে ৭৫ মিনিট পর আদিসন সিংয়ের গোলে ব্যবধান কমিয়ে খেলায় ফেরে সাদা-কালো। এই ম্যাচ হারায় অবনমন আতঙ্ক কাটল না সাদা কালো ব্রিগেডের।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের