Home » একদিনের ক্রিকেট থেকেও দ্রুত অবসর নেবেন রোহিত? বিরাট সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই

একদিনের ক্রিকেট থেকেও দ্রুত অবসর নেবেন রোহিত? বিরাট সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই

রোহিত শর্মা

রোহিত শর্মা

টি২০ এবং টেস্টের পর এবার কি একদিনের  ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন রোহিত শর্মা।জল্পনা শুরু হয়েছে, রোহিত ও বিরাট সম্ভবত অস্ট্রেলিয়াতেই শেষ ওয়ানডে সিরিজ খেলবেন।

সূত্রের খবর, এশিয়া কাপের পরেই ভারতের একদিনের দল নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। সূত্রের খবর, রোহিত ও বিরাটের থেকে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় বোর্ড। দু’‌জনকেই ভাবার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। সবচেয়ে বড় কথা নির্বাচকরা আর রোহিতকে ওয়ানডে অধিনায়ক চান না। আগামী অক্টোবরে তিন মাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাবে ভারত। সেই সিরিজে নাকি রোহিতের সামনে সম্মানজনক অবসরের একটা পথ খুলে দেওয়া হবে। যদি তিনি নিজেই ছেড়ে দেন, ঠিক আছে। না হলে পরবর্তী ওয়ানডে সিরিজ থেকে শুভমান গিলকে নতুন নেতা বেছে নেওয়া হবে।

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে শেষ খেলেছেন রোহিত। ওই প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ভারত। তার পর আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। স্বাভাবিক ভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেননি। গত বছর টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। এখন শুধু ওডিআইতে খাতায় কলমে আছেন।

‘প্রোজেক্ট রোহিত’ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহল। কেউ কেউ বলছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে।

এই গুজবের পেছনে মূল কারণ হলো, আইসিসি-র র‍্যাঙ্কিংয়ে তাঁদের নাম না থাকা। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এমনটি কেবল তখনই সম্ভব যখন কোনো খেলোয়াড় আর সক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এমন জল্পনার কোনো ভিত্তি নেই। আইসিসি-র নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়কে র‍্যাঙ্কিংয়ে স্থান ধরে রাখতে হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলতে হয়।

About Post Author