কলকাতা লিগে ফের আটকে গেল মোহনবাগান। সুরুচি সংঘের সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন ব্রিগেড। লিগে অনেক দিন পর খেলতে নেমে কোনওক্রমে হারের হাত থেকে রক্ষা পেল সবুজ মেরুন ব্রিগেড ।কলকাতা লিগে দলের পুরনো সৈনিকের গোলেই আটকে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। বৃহস্পতিবার কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল সবুজ-মেরুন।
ডুরান্ড কাপের জন্যই কলকাতা লিগে মেসারার্সের বিরুদ্ধে নামেনি মোহনবাগান। এসিএল ২-এর দিকে তাকিয়ে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাটদের খেলানো হয়নি এই ম্যাচে। চোটের জন্য ছিলেন না সালাউদ্দিনও।
সুরুচির বিরুদ্ধে প্রথম থেকেই অগোছাল দেখাচ্ছিল মোহনবাগান দলকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে জোসেফ হাকিপের গোলে এগিয়ে যায় সুরুচি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় মোহনবাগান। অবশেষে ৮৭ মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান তুষার বিশ্বকর্মা। সেইসঙ্গে লজ্জার হাত থেকে রক্ষা পেল বাগান।
ম্যাচ শেষে নিজের দলের খেলায় একেবারেই খুশি নন রঞ্জন। মোহনবাগানের জুনিয়র দলকে পেয়েও তাঁর দল তাদের হারাতে না পারায় বেষ ক্ষুব্ধ শোনাল তাঁকে। পাশাপাশি ভাগ্যের কারণে এই পয়েন্ট ফেলে আসতে হয়েছে তাদের। রঞ্জন ভট্টাচার্য বলেন, ”মোহনবাগানের জুনিয়র দলের সঙ্গে ড্র আমার কাছে হারের সমান। আর কবে জিতব?”
এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে মোহনবাগান। চাপ বাড়ছে তাদের উপরে। সুপার সিক্সের অঙ্ক ক্রমশ কঠিন হচ্ছে তাদের জন্য। অন্যদিকে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুরুচি সংঘ।


More Stories
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত