Home » রোহিতকে যব্দ করতেই গম্ভীরের নয়া ফিটনেস টেস্ট! প্রশ্ন তুলে দিলেন মনোজ

রোহিতকে যব্দ করতেই গম্ভীরের নয়া ফিটনেস টেস্ট! প্রশ্ন তুলে দিলেন মনোজ

রোহিত শর্মা

রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেটে ফি্টনেসের মাপকাঠি ছিল ইয়ো ইয়ো টেস্ট। কিন্তু গৌতম গম্ভীরের আমলে এই পরীক্ষা অতীত হয়ে গিয়েছে তার বদলে এসে নয়া ফিটনেস টেস্ট।ইয়ো ইয়ো টেস্টের বদলে ব্রঙ্কো টেস্ট। কোচ গৌতম গম্ভীরের জমানায় নতুন ফিটনেস ট্রেনিং চালু হয়েছে ভারতীয় ক্রিকেট দলে।

‘ব্রঙ্কো’ টেস্টে প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়। এর পর ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়। তার পর ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়। এই পুরো প্রক্রিয়া হল একটা সেট। এ ভাবে এক বারে পাঁচটা সেট করতে হয়। পাঁচটা সেট শেষ করার জন্য সময় দেওয়া হয় ৬ মিনিট। এই পরীক্ষায় এক জনকে মোট ১২০০ মিটার দৌড়তে হয়। পরীক্ষার মধ্যে বিশ্রামের সুযোগ থাকে না।

যা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর প্রশ্ন, “ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম কঠিন ফিটনেস টেস্ট চালু হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এখন কেন? নতুন কোচ যখন দায়িত্ব নিলেন তখন থেকেই কেন নয়? এটা কার আইডিয়া? এই টেস্ট কে চালু করল? এমন বহু প্রশ্নের উত্তর নেই।”

এখানেই থেমে না থেকে মনোজ আরও বলেছেন, ‘আমার মনে হয় ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা থেকে বিরাট কোহলিকে দূরে রাখা খুবই কঠিন হবে। কিন্তু আমার সন্দেহ আছে যে, তারা রোহিত শর্মাকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখবেন কিনা!দেখুন, ভারতীয় ক্রিকেটে কী ঘটছে তার আমি খুবই তীক্ষ্ণ পর্যবেক্ষক। এবং আমি বিশ্বাস করি এই কয়েকদিন আগে চালু হওয়া ব্রঙ্কো টেস্ট বলে দিচ্ছে যে, রোহিত শর্মার এবং যাদের ভবিষ্যতে দলের অংশ করা হবে না, এটা তাদের কথা মাথায় রেখেই চালু হয়েছে!

About Post Author