Home » চার নম্বরে ব্যাটিং করার কাজ সহজ করে দিয়েছিলেন কে? নাম প্রকাশ্যে আনলেন কোহলি

চার নম্বরে ব্যাটিং করার কাজ সহজ করে দিয়েছিলেন কে? নাম প্রকাশ্যে আনলেন কোহলি

বিরাট কোহলি

বিরাট কোহলি

কয়েকদিন আগেই আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। ভারতীয়  দলের সতীর্থের অবসরে পর এবার মুখ খুললেন বিরাট কোহলি। প্রায় তাঁর গোটা আন্তর্জাতিক কেরিয়ারই বিরাটের সঙ্গে খেলেছেন। টেস্টে পূজারা ব্যাট করতেন ৩ নম্বরে আর বিরাট ৪ নম্বরে। দুজনে ভারতের হয়ে বহু ম্যাচ জিতেছেন। এই জুটি টিম ইন্ডিয়াকে বহু ম্যাচ বাঁচাতেও সাহায্য করেছে। এটাও ঘটনা যে টেস্টে ৩ নম্বর অপেক্ষা চার নম্বরে ব্যাট করা সহজ। সেকারণেই সম্ভবত বিদায়ের পর প্রাক্তন সতীর্থকে ধন্যবাদ জানালেন কিং কোহলি।

কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় পূজারার সঙ্গে পুরনো একটি ছবি ভাগ করে নিয়েছেন। টেস্টে ব্যাট করার সময় দু’জনের হালকা মেজাজের ছবির সঙ্গে কোহলি লিখেছেন, ‘‘চার নম্বরে (ব্যাটিং অর্ডারের) আমার কাজ সহজ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ পুজ্জি (পূজারাকে এই নামে ডাকেন সতীর্থেরা)। তোমার ক্রিকেটজীবন দুর্দান্ত। তোমাকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা। ঈশ্বর মঙ্গল করুন।’’

বিরাট কোহলি তাঁর টেস্ট কেরিয়ারে অনেক দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে স্থান করে নিয়েছেন। তবে আর অশ্বিন ও মনে করেন বিরাটের এই সাফল্যে পূজারার অবদানও একটি বড় ভূমিকা পালন করে।অশ্বিন বলেন, তিন নম্বরে পূজারার উপস্থিতি কোহলিকে অনেকবার স্বাধীনভাবে খেলার সুযোগ দিয়েছে। বিরাট বিশ্বাস করতেন, পূজারার ধৈর্য এবং তাঁর ব্যাটিং স্টাইল ভারতীয় ইনিংসে স্থিতিশীলতা এনেছে, যা পরে আসা ব্যাটাদের রান করার জন্য সঠিক পরিবেশ দিয়েছে। অশ্বিন আরও যোগ করেছেন, মানুষ বিশ্বাস করুক বা না করুক, বিরাট কোহলির বড় স্কোর করার ক্ষেত্রে পূজারার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

পূজারার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সৌরাষ্ট্রের হয়ে ২০০৫ সালে।২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল পূজারার।জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান আছে তাঁর।

 

About Post Author