সময় কলকাতা : বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের বীরহাটায়। দু’দিন আগেই বিজেপির ফ্লেক্স পোড়ানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । শনিবার সকালে একই কার্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধারকে ঘিরে ফের চাঞ্চল্য চড়ায়। ঘটনায় শাসকদলের বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। বিজেপির এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে শাসকদল।

৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীররঞ্জন কুমার সাউ বলেন; সকালে ফোন পেয়ে তিনি এবং দলীয় কর্মীরা পার্টি অফিসে ছুটে আসেন । সেখানে এসেই দেখতে পান দুটি বোমা পার্টি অফিসের সামনে পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে জায়গাটিকে ব্যারিকেড করে ঘিরে দেয়।পরে বম্বস্কোয়ার্ডের সদস্যরা এসে বোমাগুলি উদ্ধার করে।

বিজেপির অভিযোগ ,বাইরে থেকে লোক এনে শাসকদলের প্রার্থী ও তার স্বামী আতঙ্ক ছড়াতে চাইছেন। ভোটের আগে এলাকার মানুষ ও বিজেপি কর্মীদের অযথা আতঙ্কিত করতে চাইছেন তাঁরা। বোমার কথা শুনে আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ ।তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান -তৃণমূল বোমা বন্দুকের রাজনীতি করে না।পুরো ঘটনার জন্য তিনি বিজেপিকে দায়ী করেছেন।


More Stories
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার