Home » পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ রোগীর

পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ রোগীর

সময় কলকাতা ডেস্কঃ হাসপাতালের পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক চিকিৎসাধীন রোগীর।ঘটনাস্থলেই মৃত্যু হয় বিনমহম্মদ শেখ নামে ওই ব্যাক্তির।মৃত বিনমহম্মদসাহেব বীরভূমের মাড়গ্রাম থানার কৌরা গ্রামের বাসিন্দা।এই ঘটনাকে কেন্দ্রকরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


হাসপাতাল সূত্রে খবর, বিনমহম্মদ শেখ বৃহস্পতিবার বিষ খাওয়ায় তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।রবিবার সকাল হতে না হতেই হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। পারিবারিক বিবাদের জেরেই বিষ খেয়েছিল বিনমহম্মদ শেখ।এদিন সকালবেলায় অনেকটাই সুস্থ ছিল সে।তাই পরিবারের যে  সদস্য তাঁর কাছে ছিলেন তিনি চা খাওয়ার জন্য বাইরে বেরোন। তাঁর ফিরে আসার আগেই ওই ব্যক্তি নিজের বিছানা থেকে উঠে পাঁচতলার ছাদে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেন।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

এই ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়-পরিজনেরা। খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতাল চত্বরে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি  কিছুটা নিয়ন্ত্রণে আনে।এরপর পুলিশের তৎপরতায় দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।তবে কীভাবে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল সে বিষয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে। রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

About Post Author