সময় কলকাতা: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষের গোষ্ঠী কোন্দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিধায়ক ও সাংসদ অনুগামীদের কোন্দলে উত্তপ্ত রেল শহর খড়গপুর।এবার উমাশংকর রায় নামে বিজেপির এক কর্মীকে হেনস্থার অভিযোগ, হিরন অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজেপির ওই কর্মী সাংসদ দিলীপ ঘোষের অনুগামী।হেনস্থার ঘটনায় বিজেপি কর্মী উমাশংকর রায় খড়গপুর থানায় অভিযোগও দায়ের করেছেন।

হেনস্থার শিকার হওয়া বিজেপি কর্মীর অভিযোগ, রাতে বিধায়কের কিছু অনুগামী তাঁর বাড়িতে এসে হেনস্তা করে।পাশাপাশি প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।ওই ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন উমাশংকর রায়। তাঁর অভিযোগ, হেনস্থাকারীরা কেউই বিজেপির সংগাঠনিক স্তরের কর্মী নন। তারা শুধুমাত্র বিধায়কেরই অনুগামী।আমার কল রের্কড করে কেউ কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করছে যে আমি নাকি হিরন বাবুর জেতার পর তার জন্য দু:খপ্রকাশ করেছি।আমি কেন দু:খপ্রকাশ করব ? আগামীকাল বিধায়ক একটি মিছিল বার করুক আমি নিজে গিয়ে মিছিলে নেচে আসব।

পুরসভা নির্বাচনের পর থেকেই রেল শহরে বারবার বিজেপি বিধায়ক ও সাংসদের অনুগামীদের কোন্দল প্রকাশ্যে আসছে। য়া নিয়ে বিড়ম্বনায় বিজেপির জেলা নেতৃত্ব। যদিও বিষয়টি নিয়ে সাংসদ বা বিধায়ক কোনও মন্তব্য করতে চাননি।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর