Home » আট জেলায় সাময়িক বন্ধ ইন্টারনেট

আট জেলায় সাময়িক বন্ধ ইন্টারনেট

সময় কলকাতা ডেস্ক:  রাজ্যে আট জেলায় সাময়িক ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিল সরকার। রাজ্য সরকারের নির্দেশে ৮ জেলায় ৭ দিন নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।আপরাধ মূলক কাজ হতে পারে এই আশঙ্কায় রাজ্যে সাত জেলা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।রাজ্যের স্বরাষ্ট্র ও পাবর্ত্য পর্ষদ দপ্তরের আ্যডিশনাল চিফ সেক্রেটারি এক বিবৃতিতে জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট এসেছে রাজ্যে ইন্টারনেটের মাধ্যমে অপরাধমুলক কাজ হতে পারে।তাই সরকার সাময়িক ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার  সিদ্ধান্ত নিয়েছে।

গোয়েন্দা রিপোর্টে রাজ্যের নির্দিষ্ট কয়েকটি জেলার চিহ্নিতকরা কিছু এলাকার কথা উল্লেখ করা হয়েছে ।মালদা ,মুর্শিদাবাদ,উত্তর দিনাজপুর,কোচবিহার,জলপাইগুড়ি,বীরভূম ও দার্জিলিং জেলায় এই নির্দেশ কার্যকর হচ্ছে। এই আট জেলায় ইন্টারানেট সার্ভিস ও ভয়েস ওভার ইন্টারনেট  নিয়ন্ত্রন করা হবে বলে জানানো হয়েছে।সকাল এগারো টা থেকে ৩ টি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রন করবে সরকার।  আগামী ৭ থেকে মার্চ থেকে ৯ মার্চ প্রথম নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট।তার পর ১১ ,১২,মার্চ এবং ১৫ ও ১৬ ই মার্চ ইন্টারনেট পরিসেবা রাজ্য সরকার নিয়ন্ত্রন করবে উল্লেখিত আট জেলা।

প্রসঙ্গত,  যে আট জেলায়  ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় সেই জেলাগুলিতে গনটুকলির ছবি ধরা পড়েছিল। তাই  টুকলি ও প্রশ্নপত্র আউট হওয়া রুখতেই কি সরকার বেছে বেছে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতেই সরকারের এই নির্দেশ।প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

 

About Post Author