Home » সপ্তাহের শুরুতেই জমজমাট সন্ধ্যার টিফিন সারুন

সপ্তাহের শুরুতেই জমজমাট সন্ধ্যার টিফিন সারুন

সময় কলকাতা ডেস্কঃ
বিকেল বা সন্ধ্যে হতেই কমবেশি আমাদের সকলেরই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে।ফুচকা,চুরমুর,চাউমিন এইসব খেয়ে তো অনায়াসেই মন ভরানো জায়।তবে বাইরের খাবার যদি এড়িয়ে চলতে চান,তাহলে বাড়িতেই বানিয়ে নিন মুখরোচক জলখাবার।তাই কম সময়ে চটজলদি বানিয়ে ফেলুন সুজির টোস্ট।কিন্তু কীভাবে বানাবেন ভাবছেন?দেখে নিন রেসিপি।


সুজির টোস্ট তৈরির উপকরণ
সুজি ১/২ কাপ
দই ৩ টেবিল চামচ
বাঁধাকপি কুঁচি ১/৪ কাপ
গাজরকুঁচি ১/৪ চামচ
ধনেপাতা কুঁচি
গোলমরিচ ১/২ চামচ
স্লাইস পাউরুটি ৪ টি
মাখন ২ টেবিল চামচ
ঘি ২ টেবিল চামচ
স্বাদ্মতো নুন


সুজির টোস্ট তৈরির পদ্ধতি
প্রথমে সব উপকরণ গুলি ভালো করে ধুয়ে কুঁচি কুঁচি করে কেটে নিন।একটি বড়ো বাটিতে সুজি নিয়ে এর মধ্যে দই,নুন,গোলমরিচ,আর সব সবজি মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিন।এইভাবে ১৫ মিনিট রেখে দিন।খেয়াল রাখবেন যাতে সুজি যেন দইয়ে ভালো করে ভিজে যায়।এরপর পাউরুটিতে হালকা করে মাখন মাখিয়ে নিন।ফ্রাই প্যানে ঘি দিয়ে গরম করুন।পাউরুটি গুলি ওই ব্যাটারে ডুবিয়ে কোট করে নিন ভালো করে।তারপর কম আঁচে এপিঠ ওপিঠ করে মুচমুচে করে ভেজে নিন।ভাঁজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে টোম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন।

About Post Author