Home » নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কি পবিত্র কর?

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কি পবিত্র কর?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ : কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে তবুও গুঞ্জন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের বাজি একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর। গুঞ্জন ওঠার কারণ ,নির্বাচনের দামামা বেজে ওঠার শেষ মুহূর্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস পরিবারে শামিল হয়েছেন নন্দীগ্রাম-২ ব্লকের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর।তিনি কি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়বেন? গুঞ্জন ফুলে ফেঁপে উঠেছে।

একদা শুভেন্দু অধিকারী ছায়াসঙ্গী ও ঘনিষ্ঠ পবিত্র কর বিগত ভোটেও শুভেন্দুর হয়েই কাজ করেছিলেন। শুধু তাই নয়, তিনি নন্দীগ্রামের ঘরের ছেলে। তিনি নন্দীগ্রাম এবং স্থানীয় ভোটের সমীকরণ ভালো বোঝেন এমনটাই মনে করে থাকেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এও ঠিক, এরকম গুঞ্জন ছিলই যে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তৃণমূলের বড় কোনো নেতা। পবিত্র কর যদি প্রার্থী হন তাহলে তিনি শুভেন্দু অধিকারী কে কতটা লড়াই-য়ে ফেলতে পারবেন তা সময়ই বলবে।।

About Post Author