পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন, সময় কলকাতা, ১৭ মার্চ : আল্লু অর্জুন অভিনীত পুষ্পা চলচ্চিত্রটি অনেকেই দেখেছেন। বাস্তবের পুষ্পাকে এবার দেখা যাবে বারাসাতে। বারাসাত পুলিশ জেলার এসপি হয়ে আসছেন তিনি। ফারাক আরেকটা রয়েছে। পর্দার পুষ্পা ছিলেন পুরুষ। ভোটের সময় বারাসাতের এসপি পদে নারীশক্তির আবাহন। বারাসাত জেলা পুলিশের অধীনে থাকা বিধানসভা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় পুলিশবাহিনী যতই আসুক, ভোট কিন্তু সামলাবেন পুষ্পা। বারাসাত জেলা পুলিশের সর্ব্বোচ্চ দায়িত্বে এবার পুষ্পা। সিনেমার পর্দার পুষ্পা না হলেও বাস্তবের মাটিতে তিনি স্বীয় ক্ষেত্রে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ইতিমধ্যেই। বলা হয়, বারাসাত পুলিশের এসপি পুষ্পা দর্শনে এবং কাজে হতেই পারতেন পর্দার কেন্দ্রীয় চরিত্র।
এসপি ঝাড়খড়িয়ার বদলি হিসেবে সম্প্রতি বারাসাতের এসপি হয়ে এসেছিলেন প্রিয়ব্রত রায়।দুমাস যেতে না যেতেই প্ৰিয়ব্রত প্রাক্তন হয়ে গেলেন। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার ২৪ ঘন্টা কাটতেই বারাসাত জেলা পুলিশের নতুন এসপি ঘোষিত। আসছেন পুষ্পা।

তথ্য : বারাসাতের নবনিযুক্ত এসপি পুষ্পা (Smt Pushpa) ২০১২ ব্যাচের একজন আইপিএস অফিসার, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারে কর্মরত । তিনি হাওড়া স্পেশাল রিজার্ভ পুলিশ (SRP) এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (DC Traffic) হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি বিশেষ করে মানব পাচার এবং বাল্যবিবাহ রোধে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ ক্যাডার, ২০১২ ব্যাচ। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অক্টোবর ২০২৪-এর তথ্য অনুযায়ী, তিনি কলকাতা আর্মড পুলিশের ডেপুটি কমিশনার (DC) থেকে হাওড়া স্পেশাল রিজার্ভ পুলিশ (SRP) হিসেবে স্থানান্তরিত হয়েছিলেন। বিভিন্ন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে এসে পুষ্পা বারাসাতে ঝড় তোলেন কিনা সেটাই দেখার!
#পুষ্পা #আল্লুঅর্জুন
আরও পড়ুন ১৪৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ,শুভেন্দু ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী


More Stories
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?