Home » অতিথি আপ্যায়নে থাকুক সুস্বাদু কাতলা মাছের পাত্রাপোড়া

অতিথি আপ্যায়নে থাকুক সুস্বাদু কাতলা মাছের পাত্রাপোড়া

সময় কলকাতা ডেস্ক: বাঙালির দুপুর মানেই মাছভাত। অতিথি আপ্যায়নে বাঙালির জুড়ি নেই। স্বাদ বদলাতে বানান কাতলা মাছের পাত্রাপোড়া।

কাতলা মাছের পাত্রাপোড়া তৈরির উপকরণ

• পাকা কাতলা মাছ ৫০০ গ্রাম,
• টক দই চার চামচ,
• লেবু দেড় খানা,
• কালো সর্ষে ২ চামচ,
• সাদা সর্ষে ২ চামচ,
• কাঁচা লঙ্কা ৮ টা,
• সর্ষের তেল ৫ চামচ,
• সাদা জিরে এক চিমটি,
• নুন-মিষ্টি স্বাদ মতো
• আগার কচি কলা পাতা তিন টুকরো

পদ্ধতি

প্রথমে মাছটি অর্ধেক লেবুর রস জল ও নুন জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। তারপরে মাছটা জল থেকে তুলে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে ফেলতে হবে।

তারপর সমস্ত মসলাগুলি যেমন হবে দু’রকমের সরষে কাঁচা লঙ্কা জিরে দিয়ে একসাথে বাটতে হবে।
বাটা মসলার সাথে একটা লেবুর রস, টক দই, চার চামচ তেল ও নুন, এক চিমটে হলুদ দিয়ে ভালো করে মেশাতে হবে।

এরপর ওই মাছগুলোর সাথে মসলা ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে। এরপর ননস্টিক প্যান বা কড়াইতে প্রথমে একটা কলাপাতা তারপর আর একটা কলা পাতা দিয়ে তারপর অল্প সর্ষের তেল মাখিয়ে নিতে নিন

এর মধ্যে ম্যারিনেট করা মাছ দিতে হবে তার উপর আরও একটা কলা পাতা চাপা দিয়ে তার ওপর একটা ঢাকনা চাপা দিয়ে দিন। এরপর নিভু আঁচে আধঘন্টা থেকে ৪০ মিনিট রাখুন, যতক্ষণ না নিচের পাতাটা পুড়ে যাবে ওপরের পাতাটা পুরো শুকিয়ে যাবে। কাঁচালঙ্কা ও তেল ওপরে ছড়িয়ে দিয়ে, গরম ভাতের সাথে পরিবেশন করুন।

About Post Author