সময় কলকাতা ডেস্ক: কয়েক দমন আগেই মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল কুমীর। তার রেশ কাটতে না কাটতেই ফের মৎস্যজীবীদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী। কিছুটা কচ্ছপের মতো দেখতে এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাড়ইপাড়া ভিড় জমান এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বাড়ুইয়ের ছেলে সুজিত বাড়ুই সোমবার রাতে রুপনারায়ণ নদে মাছ ধরার জন্য জাল পেতে ছিলেন। সেই জালে কিছুটা কচ্ছপের মতো দেখতে এই প্রাণীটি উঠে আসে। সুজিত বাড়ুই জানান, প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। পরে আবার জড়িয়ে যায়। তার পর তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে এসে জলাশয়ে রেখেছে। স্থানীয় বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছে, প্রায় ৩০ বছর আগেই এর থেকে একটু বড় মাপের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিলো। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ভীড় জমাতে থাকে। কচ্ছপ প্রজাতির একটি প্রাণী। স্থানীয় ভাষায় একে ব্লাকুড় বলা হয়ে থাকে। ওজন প্রায় দেড় মন।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র