সময় কলকাতা ডেস্ক: বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে ব্যপক সফলতা পেয়েছে আমআদমি পার্টি।তারপরেই বাংলাকে টার্গেট করছে আম আদমি পার্টি।প্রস্তুতি হিসাবে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের একাধিক জায়গায় আম আদমি পার্টির পোস্টার। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখকরে এখন থেকেই মাঠ নামতে চাইছে আমআদমি পার্টি। তৃণমূল কংগ্রেসের খাসতালুক হিসাবে পরিচত বারাসাতের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় আমআদমি পার্টির পোস্টারকে কেন্দ্রকরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নোংরা রাজনীতি করতে সাফ বাংলায় এবার আসছে আপ। এই স্লোগানকে সামনে রেখেই তাঁরা লড়াইতে নামবেন দাবি, দলের দক্ষিণ ২৪ পরগনার মিডিয়া ইনচার্চ সালু বাজাজের। তিনি বলেন, ভারতে যে সম্পত্তি মানবিক সম্পদ রয়েছে রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে বিবাদ না করলে এতদিনে আমরা আমেরিকার থেকেও বেশি উন্নতি করতে পারতাম।

পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে আমআদমি পার্টি। ওই নির্বাচনেই দিল্লি ও পাঞ্জাবের পর বাংলায় নিজেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য।দিল্লি ও পাঞ্জাব সরকারের সাফল্যকে তুলে ধরে তাঁরা মানুষের সমর্থন আদায়ে সক্ষম হবেন বলেই দাবি, উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের। উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদিকা ডেটি দাস বলেন, দিল্লির মডেলকে আমরা বাংলায় বাস্তবায়িত করতে চাই। আমরা দুনীতি মুক্ত বাংলা গড়তে চাই। সেই লক্ষ্যেই আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করেছি।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
গ্রেফতার স্বরূপ বিশ্বাস