সময় কলকাতা ডেস্কঃ সারাদিনের দাবদাহের পরও ভোরের দিকে হালকা শীত। ঠান্ডা গরমে নাজেহাল বঙ্গবাসী। একটানা বেশ কয়েকদিন কোথাও বৃষ্টি হয়নি। শুকনো আবহাওয়ার সঙ্গে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯° সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬ ১ %। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২° কম। আগামীকাল কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং ২০° সেলসিয়াসের মধ্যে থাকবে। বেশ ভালোরকম গরম অনুভূত হবে শহর কলকাতায়। বাড়বে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রাও।
আজ ভোরেও অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়া ছিল। শীতের রেশ গিয়েও যেন যাচ্ছে না। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রাজ্যের তাপমাত্রা। পারদ চড়বে তরতর করে। পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি জেলাগুলির আকাশই।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত শুকনোই থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না ।
পাশাপাশি, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনোই থাকবে। আপাতত, বৃষ্টির কোন সম্ভবনা নেই। আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গেও খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রার। তবে দাবদাহ চলবে সারাদিন জুড়েই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!