সময় কলকাতা ডেস্কঃ রোদের তাপ আর সহ্য করতে পারছে না শরীর। বৃষ্টি এখন ধরা ছোঁয়ার বাইরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৫° সেলসিয়াসে পৌঁছে যাবে। আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩%। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০° সেলসিয়াস। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার মূলত পরিষ্কার থাকবে গোটা রাজ্যের আকাশ। আপাতত বৃষ্টির কোন সম্ভবনা নেই। পাশাপাশি, শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলা। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে হিমালয় এবং তার পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে। অন্যদিকে, শনিবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী বেশ কয়েকদিন যে দক্ষিণবঙ্গে খুব একটা পরিবর্তন হবে না উষ্ণতার। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সকালের দিকে এখনও হালকা ঠান্ডার আভাস রয়েছে।

কিন্তু এই ফাল্গুনে তাপমাত্রা যে পরিমাণে বাড়ছে তাতে করে পরবর্তীতে পারদ কোথায় গিয়ে উঠবে আর সেই ভোগান্তি কতটা নাজেহাল করবে সেই ভেবে এখনই ঘাম ছুটতে শুরু করে দিয়েছে সাধারণ মানুষের।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!