সময় কলকাতা ডেস্কঃ বাড়ি হয়ে উঠেছে আলেয়া। অর্থাৎ আলেয়ার আলোর মতন আচমকাই বাড়ির যেখানে সেখানে ধরে যাচ্ছে আগুন। কখনও জামা কাপড়ে কখনও বিছানায় আবার কখনও মশারিতে বা ঘরের অন্যত্র। কোন কারন ছাড়াই আচমকাই আগুন লেগে যাচ্ছে আগুন। ফলে এক অজানা আতঙ্ক চেপে বসেছে পরিবারের সকল সদস্যের মনে। আতঙ্কিত এলাকার বাসিন্দারাও। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙালিটোলার গোঁসাইয়ের হাট এলাকার হাজারিটোলার বাসিন্দা ইসমাইল সেখের বাড়িতে। তারই বাড়িতে এই অজানা আগুনের উপদ্রব শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। পরিবারের লোকেদের সামনে অবশ্য আগুন জ্বলে না ,পরিবারের লোক যখন অন্য কোন কাজে ব্যস্ত ঠিক তখনই তার পাশেই জামাকাপড়ে হঠাৎ লেগে যাচ্ছে আগুন। এলাকার কিছু বাসিন্দাদের মতে এটি একটি ভৌতিক উপদ্রব। যদিও ইসমাইল শেখের পরিবার সে কথা মানতে নারাজ। ইসমাইল শেখের পরিবারসহ এলাকার বাসিন্দাদের দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হোক কেন এই অদ্ভুত ঘটনা ঘটছে?
আতঙ্কিত শুধু ইসমাইল সেখের পরিবার নয় আতঙ্কিত এলাকার মানুষজনও। ইসমাইল সেখের পরিবারের দাবি কাপড় জামা পুড়তে পুড়তে এমন অবস্থা হয়েছে যে পরনের কাপড়ের অভাব দেখা দিচ্ছে। তাই তারা সাহায্যের দাবিও জানিয়েছেন।
কি করে এই অদ্ভুত ঘটনা ঘটছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো উত্তর মেলেনি। স্থানীয় মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইসমাইল সেখ এর পরিবারের পক্ষ থেকে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
বাড়িতে আচমকাই জামাকাপড়ে জ্বলছে আগুন, রহস্য অধরা


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান