সময় কলকাতা ডেস্কঃ পারিবারিক অশান্তির জের। স্ত্রীর গলার শ্বাসনালী কেটে খুন করল স্বামী।মালদহের চাঁচল থানার সামসি কান্ডারণ এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্য। শনিবার ভোর রাতে এই ঘটনার পর থেকেই শোকোস্তব্ধ গোটা এলাকা।মৃতা মহিলার নাম শুকতারা বিবি(৪০)। ঘটনার কথা জানাজানি হতেই বাড়ির সামনে ব্যপক ভিড় জমায়।

স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে,পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী সিরাজুল হকের সঙ্গে বিবাদ চলছিল শুকতারা বিবির। অভিযোগ, দিনের পর দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত অভিযুক্ত স্বামী।এদিন রাতে ফের ওই মহিলার স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। তার পরেই স্ত্রীর সঙ্গে সে ঝগড়া শুরু করেন।এরপর তাঁদের কোন আওয়াজ না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের।অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় ওই দম্পতির ঘরে যান প্রতিবেশীরা।সেখানে গিয়েই শুকতারা বিবিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।স্থানীয়রা চাঁচল থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। মর্মান্তিক এই খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনোও কারণ আছে চাঁচল থানার পুলিশ তা তদন্ত করে দেখছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!