Home » ২৯ এ পা দিলেন অভিনেত্রী আলিয়া

২৯ এ পা দিলেন অভিনেত্রী আলিয়া

সময় কলকাতা ডেস্কঃ ১৫ মার্চ ২৯ এ পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট।১৯৯৯ সালে মাত্র ছয় বছর বয়সে শিশু শিল্পী হিসেবে সিনেমা জগতে তাঁর হাতেখড়ি হয়েছিল আলিয়া ভাটের।‘সংঘর্ষ’ সিনেমায় প্রীতি জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।তারপর মাঝে কেটে গিয়েছে ১৩ বছর।২০১২ সালে সেই ছোট্ট গোলগাল মেয়েটাই একেবারে দুই নায়কের নায়িকা হয়ে উঠলেন‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায়।

করণ জোহার পরিচালিত, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রথম সিনামা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’।এরপর একে একে ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘দিয়ার জিন্দেগি’,এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-তে অভিনয় করেছেন।তাঁর কেরিয়ারে সেরা সিনেমাগুলির মধ্যে ‘হাইওয়ে’ অন্যতম সেরা সিনেমা।সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি।দর্শক মহল থেকে শুরু করে সব মহলেই আলিয়া নিজের দুর্দান্ত অভিনয়ের প্রসংশা কুড়িয়েছেন।বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে এই ছবি।একদিকে ‘গাঙ্গুবাই’য়ের সাফল্য অন্যদিকে জন্মদিন সব মিলিয়ে খোশমেজাজে আলিয়া।


শুধু অভিনয় নয়, পাশাপাশি আলিয়ার বেশ কিছু গুণও রয়েছে।আলিয়া খুব সুন্দর চারকোল পেন্টিং করেন।একাধিক বার তিনি তাঁর চারকোল পেন্টিংয়ের প্রদর্শনীও করেছেন।তবে শুধুমাত্র পেন্টিং নয়,গানেও বেশ পারদর্শী এই গ্ল্যামর গার্ল।‘হাইওয়ে’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে গান গেয়েছেন আলিয়া।সিনেমায় আলিয়ার জীবনে বহু নায়ক এসে থাকলেও ব্যক্তিগত জীবনে তাঁর মন জুড়ে রয়েছে শুধু রণবীর কাপুর।শোনা যাচ্ছে ,খুব তাড়াতাড়ি বিয়ে করবেন এই তারকা জুটি।যদিও আলিয়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন,‘মনে মনে অনেক আগেই তাঁর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে রণবীরের।’

About Post Author