Home » রাজ্যে আইনের শাসন নেই,মানবাধিকার বিপন্ন,প্রশাসনের সমালোচনায় রাজ্যপাল

রাজ্যে আইনের শাসন নেই,মানবাধিকার বিপন্ন,প্রশাসনের সমালোচনায় রাজ্যপাল

সময় কলকাতা ডেস্কঃ  বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেখের মৃত্যু এবং পরে এলাকায় রাতভর দফায় দফায় বোমাবাজি ও বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার তিনি একটি ভিডিয়ো বার্তায়  নিজের উদ্বেগের কথা জানান তিনি। একইসঙ্গে তিনি এব্যাপারে তাঁকে সম্পূর্ণ রিপোর্ট দিতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন  ভিডিয়ো বার্তায় রাজ্যপাল জানিয়েছেন, মুখ্যসচিবের কাছে তিনি এই বিষয়ে বিস্তারিত তথ্য  চেয়ে পাঠিয়েছেন করেছেন । শুধু তাই নয়, এই ঘটনাকে ভয়ঙ্কর ও নৃশংস বলেও ব্যাখ্যা করেছেন তিনি। রামপুরহাটের ঘটনা সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি বার্তা দিয়েছেন রাজ্যপাল। সেখানে কার্যত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপাল বলেন, রাজ্যে আইনের শাসন নেই। এই ঘটনায় স্পষ্ট রাজ্যে মানবাধিকার বিপন্ন। সন্ত্রাসের সংস্কৃতি চলছে বলেও রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেন রাজ্যপাল ।
এদিকে বীরভূমের রামপুরহাটের এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮ বলে জানিয়েছেন ডিজিপি মনোজ মালব্য। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন আই জি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং।এদিকে রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট তৈরি করা হয়েছে।সেই সিটে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, আই জি পশ্চিমাঞ্চল (Western Zone) ভরত লাল মিনা ও ডিআইজি সিআইডি মিরাজ খালিদ। মঙ্গলবারই এই ঘটনায় এসডিপিও-কে অপসারন  ও আইসি-কে ক্লোজ করা হয়েছে।মঙ্গলবার সকালে সঞ্জু শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ৭ টি মৃতদেহ। সঞ্জু শেখের বাড়িতেই প্রথম আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। গতকাল রাতে ৩ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাদের মধ্যে আজ সকালে একজন মারা যায় হাসপাতালে।

 

 

About Post Author