Home » প্রতিবাদী গৃহবধূকে মাথা ফাটালো দুস্কৃতিরা,কাদের মদতে এত সাহস! জিজ্ঞাসা গ্রামবাসীদের 

প্রতিবাদী গৃহবধূকে মাথা ফাটালো দুস্কৃতিরা,কাদের মদতে এত সাহস! জিজ্ঞাসা গ্রামবাসীদের 

সময় কলকাতা ডেস্ক : প্রতিবাদী গৃহবধূকে  মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।রবিবার রাতে ঘটনাটি ঘটে বনগাঁর ভুলোট গ্রামে। গুরুতর জখম ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় । ঘটনায় বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানান গৃহবধূর স্বামী নব কুমার সিংহ । ঘটনার তদন্ত করতে নেমে কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত দুই দুষ্কৃতীর নাম সুভাষ মন্ডল ও গনেশ তরফদার তারা স্থানীয় জোকা গ্রামের বাসিন্দা। জানা গেছে এলাকায় বেআইনি মদ গাঁজা বিক্রির প্রতিবাদ করেন ওই গৃহবধূ। তারপর থেকেই অভিযুক্ত দুই যুবক একের পর এক কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করত ওই মহিলার উদ্দেশে । যার প্রতিবাদ করায় মহিলাকে বেদম মারধর করে দুষ্কৃতীরা । এমনকি লোহার রড দিয়ে তার মাথা ফাটিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। ঠেকাতে গেলে ওই গৃহবধূর স্বামীকেও মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।গৃহবধূর স্বামী নব কুমার সিংহ বলেন অভিযুক্তদের পুলিশের ভয় দেখালেও তার তোয়াক্কাই করত না । উপরন্তু তাদের দিনের পর দিন হেনস্তা করত অভিযুক্তরা। যার ফলে আজ প্রতিবাদ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। পাশাপাশি তার উপরেও অত্যাচার চালায় দুষ্কৃতীরা।

About Post Author