Home » কেমন থাকবে আজকের আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক:  দারুন গরমে নাজেহাল রাজ্যবাসী। আজ, পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। অংশত মেঘলা থাকবে কিছু কিছু এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,  আপাতত দক্ষিণবঙ্গে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েক দিন তাপমাত্রার কোনও তারতম্য হবে না রাজ্যে। তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তি। বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া জলীয় বাষ্পের কারণে বাড়বে প্যাচপ্যাচে গরম। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫° এবং ২৭° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৩° এবং ২৮° সেলসিয়াস।

সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার অবস্থানে পরিবর্তনের ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে উত্তরবঙ্গে। আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। তবে আগামীকাল বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলা। তবে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী বেশ কয়েক দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের তাপমাত্রা। এই অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে বৃষ্টিই একমাত্র ভরসা। তাই এখন সেই চাতক পাখির মতো হা করে আকাশের দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী।

 

About Post Author