Home » তাপ প্রবাহের সর্তকতা জারি কোন কোন জেলায়?

তাপ প্রবাহের সর্তকতা জারি কোন কোন জেলায়?

সময় কলকাতা ডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। আপাতত এই অস্বস্তি থেকে মুক্তির কোনো আভাস দেয় নি আবহাওয়া দপ্তর। কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং আগামী দুদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। প্রবল উত্তাপের সঙ্গেই বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে বাড়বে গরমের মাত্রা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোদ ঝলমলে থাকলেও হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। তবে দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২° এবং ২৮° সেলসিয়াস।আগামীকাল শহর কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২° এবং ২৭° সেলসিয়াস থাকবে।অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকেছে উত্তরবঙ্গে। ফলে আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আজ, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি থাকবে শুকনো খটখটে এবং অসহ্য গরম। শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার সঙ্গে উত্তর ২৪ পরগনাতেও অতি অল্প বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলির পর এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপ প্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

 

 

 

About Post Author