Home » জেনে নিন এই গরমে বেল খাওয়ার ৫টি উপকারিতা!

জেনে নিন এই গরমে বেল খাওয়ার ৫টি উপকারিতা!

সময় কলকাতা ডেস্কঃ চৈত্রের শুরু খেকে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।প্রচণ্ড দাবদাহে একটু বেলের শরবতে যেন প্রান জুড়িয়ে যায়।গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে বেলের শরবতের জুড়ি নেই।কিন্তু শুধু পেট ঠাণ্ডা নয়, বেলের রয়েছে আরও নানা রকম স্বাস্থ্য গুণাগুণও।বেলের পুষ্টিগুণ অন্যান্য ফলের চেয়ে অনেক বেশি।প্রচন্ড গরমে শরীর ও মন উভয়ই ঠান্ডা রাখতে পান করতে পারেন এক গ্লাস বেলের শরবত।এই বেলের শরবত আপনার শরীরকে ঠাণ্ডা করবে।এজন্য এই গরমে প্রতিদিনের শারীরিক পরিশ্রেমের ধকল দূর সহ দেহকে প্রাণবন্ত রাখতে একগ্লাস বেলের শরবত পান করুন। আসুন এই গরমে বেল খাওয়ার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই।


হজম শক্তি বৃদ্ধি করতে
গরমকালে প্রায়ই বদহজম, গ্যাস, অম্বল, পেট ব্যাথা এসব সমস্যা লেগেই থাকে।এসব সমস্যা থেকে রেহাই পেতে বেলের সরবত খুবই কাজের।বেল খেলে তা খাবার হজম হতে সাহায্য করে।এছাড়া বেল পেট ঠাণ্ডা রাখতেও সাহায্য করে।তাই গরমের সময় রোজ বেলের সরবত খেলে এসব সমস্যা থেকে সহজেই বেঁচে থাকা যায়।


রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
বেল রক্তকে পরিষ্কার রাখা ছাড়াও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে খুব সাহায্য করে।এই ফলটি খেলে শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে পরিষ্কার রাখতেও ভুমিকা রাখে।বেলে রয়েছে ভিটামিন সি,যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়।এছাড়াও গ্রীষ্মকালে অনেক সময় অনেক ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।এসব ছোঁয়াচে রোগ দূর করতে বেলের ভুমিকা অনস্বীকার্য।


কিডনি সুস্থ রাখতে
কিডনি ভালো রাখতে বেলের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে।বেলে আছে এমন কিছু উপকারী উপাদান যা কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ফলে দেহ বিভিন্ন প্রকার অসুখ থেকে কিডনিকে মুক্ত থাকে।


কোষ্ঠকাঠিন্য দূর করতে
যারা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগছেন তাদের জন্য পাকা বেলের সরবত খুব উপকারি।বেল যেহেতু খাবার হজমে সাহায্য করে তাই দেহে কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা বাসা বাঁধতে পারেনা।কেউ যদি নিয়মিত বেলের সরবত খান তাহলে দু তিন মাসের মধ্যেই তার কোষ্ঠকাঠিন্যর এই সমস্যা আর থাকবেনা।আর কোষ্ঠকাঠিন্যর জন্য যে পেট ব্যাথা হয় তাও রোধ করে এই বেল।এছাড়াও কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় রোগ সারাতেও অনেক কাজ করে।

ত্বকের স্বাস্থ্য রক্ষায়
বেলে রয়েছে প্রচুর পরিমানে খাদ্য আঁশ।যা ত্বকের জন্যও খুব উপকারি। নিয়মিত বেল খেলে তা ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে। এছাড়া এটি ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে।

About Post Author