সময় কলকাতা ডেস্কঃ বন্য পশুদের সুরক্ষার জন্য একাধিক পরিকল্পনা নিল ভারতীয় রেল। জঙ্গলের মধ্যে পাতা রেল লাইন পারাপার করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পরে মৃত্যু ঘটে বিভিন্ন বন্য প্রানীর। তাই যে সমস্ত জঙ্গলের মধ্যে দিয়ে রেললাইন পাতা আছে, সেখানে বিশেষ ধরনের ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করল ভারতীয় রেল।জঙ্গলের মধ্যে ফেন্সিং থাকলে বন্যপ্রাণীদের গতিবিধি কিছুটা নিয়ন্ত্র্ণ করা যাবে, ফলে দুর্ঘটনা কিছুটা কমবে, মত ভারতীয় রেল দপ্তরের।
প্রায়শই উত্তরবঙ্গের জঙ্গলে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা খবরের শিরোনামে আসে । তাই ট্রেনের ধাক্কায় হাতিসহ অন্যান্য বন্য জন্তুর মৃত্যু না ঘটে সেজন্য সতর্কতা মূলক পদক্ষেপ নিতে চলেছে রেল দপ্তর। বিভিন্ন জায়গায় ড্রাইভারদের, এ বিষয়ে সজাগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর ।পাশাপাশি ওই সব অঞ্চলে ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আরো বেশি সি্গন্যাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। হাতিরা যাতে লাইন পারাপারের সময় সজাগ থাকে বিভিন্ন ট্রেনে সাউন্ড সিস্টেম বসানোর কথা ভাবছে রেল।
অন্যদিকে বন দপ্তরের কর্মীদের রেলওয়ে কন্ট্রোল রুমে রাখার ব্যব্স্থা করা হচ্ছে । কারণ হাতি যখন রেললাইন পারাপার করবে, ওই বনকর্মীরা রেলকে জানাবে।এবং রেল সেই ভাবে ট্রেনের গার্ড এবং ড্রাইভারকে নির্দেশ দেবে, কত গতিতে বা কিভাবে তারা গাড়ি নিয়ে যাবে।কিছু কিছু জায়গায় আন্ডার পাস করা হবে, বন্য প্রানীদেরদের যাতায়াতের জন্য।
অন্যদিকে লোকালয়ে বা গ্রামের মধ্যে দিয়ে ট্রেন চলাচল করবার সময় প্রায়শই লাইনের উপরে গবাদি পশু চলে আসে, সেখানে যাতে কোনো গবাদি পশু না চলে আসে সেজন্য গ্রামবাসীদের আগে ভাগে সচেতন করবার জন্য বিশেষ সেমিনারের ব্যবস্থা করেছে রেল।
লাইনের ধারে যে সমস্ত গাছ বেড়ে ওঠে, ঝড় বৃষ্টিতে সেগুলো লাইনের উপর অনেক সময়ই ভেঙে পরলে ট্রেন চলাচলের ক্ষতি হয়।সেই গাছগুলিকেও নিয়মিত পরিষ্কার করবার ব্যবস্থা রাখছে রেল। পাশাপাশি রেল লাইনের ধারে যাতে কেউ কোন খাবারের বস্তু না ফেলে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছে রেল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর