সময় কলকাতা ডেস্ক: বগটুই গণহত্যা ও ছাত্রনেতা আনিস খান হত্যা এই দুই ঘটনাকে কেন্দ্রকরে তোলপাড় গোটা রাজ্য। এই দুই ইসুতে বিরোধী রাজনৈতিক দলগুলি কার্যত কোমর বেঁধে সাঁড়াসি চাপ তৈরির চেষ্টা করছে শাসক দলের ওপর। এই পরিস্থিতে কৌশলে শাসক দলেরই পাশে দাঁড়ালেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দীকি।

রামপুরহাট গণহত্যা এবং আনিস খান কান্ড নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দীকি।এদিন তিনি বলেন, ‘ রামপুরহাটের ঘটনা খুবই দুঃখজনক । কি ভাষায় এর প্রতিবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই।আনিস কান্ডে সিট এবং রামপুরহাট কান্ডে সিবিআই তদন্ত করছে৷ আমি চাইবো যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক ৷ কিন্তু রামপুরহাট কান্ডে লক্ষ্যনীয় ভাবে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট চান। কিন্তু দিল্লি দাঙ্গা, উত্তরপ্রদেশের বিভিন্ন নক্কারজনক ঘটনায় তিনি চুপ করেছিলেন’ কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

যারা আনিস কান্ড এবং বগটুই কাণ্ড নিয়ে প্রতিবাদে নেমেছে তাদের আসল উদ্দেশ্য এদিন কি সেই প্রশ্নও ছুঁড়ে দেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দীকি।আনিসকান্ড এবং রামপুরহাট কান্ড নিয়ে বেশ কিছু মানুষ নিজেদের হাইলাইট করতে নেমে পড়েছে বলে দাবি করেন তিনি৷ এদিন নাম না করে আব্বাস সিদ্দীকিকে আক্রমন করেন তিনি। একই সঙ্গে নাম না করে সিপিআইএম নেতৃত্বকেও আক্রমন করে বলেন যাদের সময় নন্দীগ্রাম গনহত্যা ঘটেছে তাদের মুখে রামপুরহাট বা আনিস কান্ডের প্রতিবাদ মানায় না ৷ তার কথায়, ‘এ যেন নকল মালের ওপর লেখা নকল হইতে সাবধান।’


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
শুভমান গিল ২৭
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের