সময় কলকাতা ডেস্ক: ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার জঙ্গলমহলে।ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকার ভাণ্ডারপুর গ্রাম থেকে রবিবার সকালে উদ্ধার হয় মাওবাদী নামাঙ্কিত পোস্টার। পোস্টার থেকে ৮ এপ্রিল জঙ্গল মহলে বনধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি স্পেশাল হোমগার্ডে ক্রিমিনালদের চাকরি দেওয়ার প্রতিবাদে এবং দুর্নীতি পরায়ন তৃনমুল নেতাদের হুশিয়ারি দেওয়া হয়েছে।

এদিন সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ার খবর চাউর হতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা পোস্টার উদ্ধারের পাশাপাশি এলাকায় বেশ কিছু সময় ধরে জঙ্গলে তল্লাশি অভিযানও চালায়।

প্রসঙ্গত, কিছুদিন অন্তর জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় পুলিশ প্রশাসন এর কপালে চিন্তার ভাঁজ। দশ বছর পর প্রশান্ত বোস গ্রেপ্তারের প্রতিবাদে মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়ে জঙ্গল মহলে। তার পর আবার আট তারিখ ডাকা বনধে পুলিশ প্রশাসন চিন্তিত।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!